125>|| গঙ্গাসাগর ||
সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কথাটা প্রচলিত থাকলেও বর্তমানে এই গঙ্গাসাগর সারা বছরের পর্যটন কেন্দ্র ||
1.>কিভাবে_আসবেন:---
Gangasagar, কম খরচে।
Sealdah south--->07:15 নামখানা local,---->নামখানা---->অটোতে ₹20/
ফেরিঘাট::--->এখন থেকে লঞ্চে ₹60/ -30 km -->গঙ্গাসাগর মেলা।
"=======================
ট্রেনে করে আসলে শিয়ালদহ (সাউথ সেকশন)থেকে নামখানা লোকাল করে চলে আসুন কাকদ্বীপ স্টেশন ||
সেখান থেকে অটো / টোটো করে চলে আসুন লট নম্বর ৮ ফেরিঘাট এরপর লঞ্চে করে আসুন কচুবেরিয়া ফেরিঘাট || এখান থেকে বাস / ম্যাজিক গাড়ি / অটো ইত্যাদি পেয়ে যাবেন গঙ্গাসাগর আসার জন্য ||
এছাড়া বাসে করে ধর্মতলা থেকে ডাইরেক্ট চলে আসুন কাকদ্বীপ ,, সেখান থেকে একইভাবে গঙ্গাসাগর ||
2.>মন্দিরের_সময়সূচী::---
সকাল 5.40 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত খোলা থাকে || তবে
সকাল 10:00 থেকে 10:30 বন্ধ হয়
বিকেলে 3:00 থেকে 4:00 টে বন্ধ হয় ||
★★ সকাল 5:40 হয় ভোর আরতি
★★সন্ধ্যা - 7.00 সন্ধ্যা আরতি হয় ||
◆ পুজোর ডালা কেনার জন্য এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে ওখান থেকে পুজোর ডালা কিনে আপনারা নিজে মন্দিরের সামনে গিয়ে পুজো দিতে পারবেন ||
এখানে কোন কাছাকাছি কোনো ATM নেই তাই টাকা নিয়ে যাবেন
প্রতিবছর মকর সংক্রান্তির দিন কয়েক লক্ষ যাত্রী এই গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমে পবিত্র ডুব দেন আর তখনই হয় বিশ্ব বিখ্যাত গঙ্গাসাগর মেলা ||
========================