131>ভ্রমন:-- মেঘালয়::--পরিকল্পনা।
মেঘের কোলে আলয়= মদঘালয়
অর্থাৎ মেঘের কোলে ঘর।
পূর্ব ভারতের মেঘালয়ের
অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য যা সত্যি মন কেড়েনেয়।
মেঘালয় সত্যই মেঘের আবাস স্থল।
এখানকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণবন্ত উপজাতি সংস্কৃতির জন্য বিশেষ ভাবে পরিচিত।
মেঘালয়ে মাতৃতান্ত্রিক সামাজিক ব্যবস্থার প্রচলন, এখানে আমাদের মতন বাবার পদবী নয় মায়ের পদবী ও সম্পত্তির উত্তরাধিকার মা থেকে মেয়েরাই ভোগ করে।
মেঘালয়ের রাজধানী শিলংকে
"প্রাচ্যের স্কটল্যান্ড" বলা হয় এখানকার অতি সুন্দর , মনোরম, অভূতপূর্ব সৌন্দর্যের কারনে।
শিলং এর কাছে এলিফেন্টা জলপ্রপাত অতি সুন্দর একটি তিন স্তরিয় জলপ্রপাত।
কাছেই আছে চেরাপুঞ্জি আজকাল অবশ্য বৃষ্টি পাটের রেকর্ড চেরাপুঞ্জি কে ছাড়িয়ে গেছে 'মাওসিনরাম' যা শিলং থেকে মাত্র 60 কিলোমিটার দূরে।
আর আছে চেরাপুঞ্জির জলপ্রপাত, গুহা এবং অনন্য জীবন্ত শিকড় সেতু, রাবার গাছের বিখ্যাত জীবন্ত সেতু।
পাশে আছে পূর্ব খাসি পাহাড় গ্রাম
'মাওলিনং, যে গ্রামটি তার পরিছন্নতার জন্য 2003 সালে ডিস্কভার ইন্ডিয়া ম্যাগাজিনে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে রেকর্ড করেছে।
এখানে ধূমপান ও পলিথিন ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ।
মওলিনং এতে কমিনিউটি ভিত্তিক ইকো- ট্যুরিজিম এবং রবার গাছের জীবন্ত শিকড়ের ব্রিজ বিশেষ আকর্ষণীয়।
এখানে নদী ডাউকি, উমোঙ্গটি নদীর স্ফটিক-স্বচ্ছ জলের জন্য পরিচিত এখানে নদীতে ভাসমান নৌকার দৃশ্য মনেহয় হওয়ায় ভাসমান।
আর একটি অত্যাশ্চর্য স্থান জোওয়াই,
এখানকার জলপ্রয়াত ও মনোলিথের জন্য বিখ্যাত।
এখানকার সুস্বাদু খাবার গুলির মধ্যে রয়েছে মোমো, জাদোহ, কিয়াত,
মি খাউতুং।
মেঘালয়ের স্থানীয় মানুষের প্রধান খাদ্যই হল ভাত এবং বিভিন্ন ধরনের মাংস ও মাছের উপর নির্ভরশীল, বিশেষ করে শুয়োরের মাংস, যা তাদের ঐতিহ্যবাহী খাবার "যাদোহ"-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান।
যাদোহ ... মেঘালয়ের খাসি সম্প্রদায়ের মধ্যে জাদোহ একটি খুব জনপ্রিয় খাবার। জাদোহ হল লাল চাল, প্রচুর পরিমাণে শুয়োরের মাংস দিয়ে রান্না করা হয়। কখনও কখনও, এটি মুরগি বা মাছ দিয়েও রান্না করা হয়। সবুজ মরিচ, পেঁয়াজ, আদা, হলুদ, ইত্যাদি।
এখানে মেঘালয়ের কিছু জনপ্রিয় খাবার এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো:
যাদোহ যা ভাত এবং শুয়োরের মাংস দিয়ে তৈরি করা হয়।
দোহ-নেইয়ং (Doh-Neiiong):
এটি বাঁশের অঙ্কুর দিয়ে ধূমপান করা শুয়োরের মাংসের একটি পদ।
দোহ-খলিহ (Doh-Khlih):
এটি শুয়োরের মাংসের একটি পদ, যা কালো তিলের সাথে রান্না করা হয়।
নাখাম বিচি (Nakhram Bichi):
এটি একটি মশলাদার খাবার, যা বিভিন্ন সবজি এবং মাংস দিয়ে তৈরি করা হয়।
টুং রিম্বাই (Tung Rimbai):
এটি মেঘালয়ের কৃষক সম্প্রদায়ের একটি সাধারণ খাবার।
মিনিল গান (Minil Gan):
এটি গাঁজানো মাছের একটি পদ, যা গারো সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়।
পুডোহ (Pudoh):
এটি মেঘালয়ের ভাতের এক অনন্য জাত, যা বিভিন্ন উৎসবে খাওয়া হয়.
দোহজেম (Dohjem):
শুকরের মাংসের পেট এবং অন্ত্র থেকে তৈরি একটি খাবার.
এছাড়াও, মেঘালয়ের মানুষেরা মাছ, হাঁস, মুরগি এবং হরিণের মাংসও বিভিন্ন উপায়ে রান্না করে খায়।
==================●
No comments:
Post a Comment