এপ্রিল ফুলের সন্ধ্যায় পাঠালাম টনিক::----
129>|| ভ্রমণ মনের এক টনিক ||
<------আদ্যনাথ---->
একথা নিতান্ত সত্য
"ভ্রমণপিপাসু মানুষের ঔৎসুক্য
মানসিক অবস্থাকে আরও উন্নীত করে।"
তবে আমার চিন্তা একটু ভিন্ন ভাবে,
সত্য মিথ্যা যাচাই করে নিতে হবে।
শুধুই মানসিক অবস্থার উন্নীত করে না
সাথে তার শারীরিক ও চিন্তা শক্তির বৃদ্ধিতে সহায়ক হয়।
ভ্রমণ এক প্রাকৃতিক উৎকৃষ্ট টনিক,
মেধা বৃদ্ধি ও শরীর সুস্থ হয়, hi
ভ্রমণ মানুষের সুস্থ থাকার সহায়ক হয়,
এবং সকল প্রকার শ্রীবৃদ্ধি করে,
সমাজে যোগ্য মানুষ করে গড়ে তোলে।
মানুষকে প্রকৃত মানুষ করে,
সকল সমাজ কে ভালোবাসতে শেখে,
যে ভালোবাসেনা ভ্রমণ,
সেতো নিকৃষ্ট কীট পতঙ্গের মতন,
ব্যর্থ তার মনুষ্য জীবন ধারণ।
ভ্রমণ প্রকৃত এক যোগসূত্র,
গ্রাম থেকে শহর,
নদী থেকে সাগর,
পাহাড় থেকে জঙ্গল,
ভূধর থেকে নীলাম্বর,
সর্ব স্তরেই স্নেহের বন্ধন।
মানুষের সাথে মানুষ,
যেথায় প্রকৃতি খোঁজে
শুধুই মানুষ।
ভ্রমনেই দৃঢ় হয় হৃদয়ের বন্ধন।
ভালোবাসাই একমাত্র শ্রেষ্ঠতার সাধন।
জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি সুস্থ সহজ সুন্দর ভ্রমণ।
ভ্রমন সর্বদা সুন্দরকে খোঁজে,
হোক সে নিরালা তবু তারে খোঁজে,
ভ্রমণ মনের গহনে প্রকৃতিরে খোঁজে,
হোক সে কঠিন দুর্গম তবু তারে খোঁজে।
ভ্রমণ প্রকৃতির মাঝে চিরসত্য সুন্দর,
সকল অতৃপ্ত বাসনার নিশ্চই হয় পূরণ।
তাইতো মুনিঋষি গণ,
ঘুরে বেড়ায় সর্বক্ষণ।
ভ্রমণ প্রকৃতিকে চেনার সহজ উপায়,
শুভ কর্ম ও সহজ মুক্তির উপায়।
ভ্রমণ বাহিরে খুঁজে দেখতে প্রকৃতির লীলা,
অন্তরে ভ্রমণ খুঁজে পেতে সৃষ্টির লীলা খেলা।
প্রকৃতি খোঁজে ভালোবাসার জন,
তাইতো মানুষ খুশিতে করে ভ্রমণ।
যা আছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে,
তা আছে মানুষের অন্তর শরীরে,
খুঁজে পেতে হয় ধ্যানে অথবা ভ্রমণে,
ভ্রমণও নিশ্চিত পরিপূরক আত্মধ্যানে।
গভীর অহঙ্কারে অথবা নির্বুদ্ধিতার কারণে
হামেশাই মনুষ্যসৃষ্ট বিপর্যয় হয়,
ভ্রমণে সর্বদা সচেতন থাকতে হয়,
নয়তো সামান্য ভুলেই প্রকৃতি বিরূপ হয়।
<------আদ্যনাথ রায় চৌধুরী---->
01/04/2025
==========================
No comments:
Post a Comment