Thursday, March 27, 2025

127>শান্তিনিকেতন ভ্রমন || For SV2 Souvenir--2025

 

127>শান্তিনিকেতন::19,20,21:--2025


WB 25 L 6811 porama Travels


19/03/2925 Morning 

Gareg km=57516 km

  Present starting 57521 km

On return 57956km


Room service 618

19/03/2025

পথে টিফিন ব্লাক টি+ ওমলেট 105/

দুপুরের খাওয়া ₹280/-

(ভেজ খালি ₹180+ পোস্ত বড়া ₹100)

বিকেলে----

কঙ্কালী তলা---এবং

ফুল্লরা মন্দির---যেখানে মায়ের নিচের ঠোঁট পড়েছে।

রাতের খাওয়া রুটি ও ডাল ফ্রাই

মোট ₹150/- ÷2=₹75/-


[4টি রুটি ₹50/-(সাদা রুটি ₹ 10/-×2=20 & মাখন রুটি ₹15/-×2=30)

ডাল ফ্রাই ₹70/-

জল ₹20/-

রসগোল্লা=₹10/-×1=10 ]


20/03/2025

সকালের টিফিন ₹150/- ÷2=₹75/-

[ওমলেট টেস্ট 1=₹60/-

মাখন টোস্ট1=₹40/-

জল ছোটো=₹10

চা =₹20/-]

আজ শান্তিনিকেতন টুর---

দুপুরের খাওয়া--₹620/-


(ভেজ থালি-₹ 190/-

কিচিপাঠার ঝোল-₹400/-

                   Get    ₹30/)

রাত্রের---₹70-

(রুটি 1টি ₹10/-

 1/2 (আধা) 

 ভেজ মিক্স সবজি ₹50/-

      জল  ₹10/-)

19 to 21 March 2025

দুই রাত তিনদিনের ঘর ভাড়া ₹5000/=

দিনের বেলা মিল সিঙ্গুরের 

লাবনী তে ₹370=

===============

সুরুদিনে অনেক অনেক প্রোগ্রাম করা হয়েছিলো। তথাপি অনেক কিছু দেখা হোল, মনভরে ঘুরেবেড়ালাম আনন্দে।

কিছু বাদ রইলো পরের বারের জন্য।============================

132>শান্তিনিকেতন ভ্রমন:for SV2স্যুভেনির বা স্মারক 2025

For SV2 Souvenir--2025

আমরা রাঙামাটির দেশে::--

আমরা SV2 এর সিনিয়র সিটিজেন,
আমাদের শান্তিনিকেতন ভ্রমণ::--
আমরা শ্যামবিহার ফেজ2 এর সিনিয়র সিটিজেন 16জন ঘুরে বেরিয়ে আসলাম  রাঙামাটির দেশ, বোলপুর -শান্তিনিকেতনে তিনদিন দুইরাত্রি::-
19/03/2025 থেকে 21/03/2025

শান্তিনিকেতনে দেখার সেরা সময়
নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। এই সময়ে মনোরম তাপমাত্রা থাকে যা দর্শনীয় স্থান দেখার জন্য এবং বাইরে ঘুরে দেখার জন্য আদর্শ আবহাওয়া থাকে। আর সেই কারণেই আমাদের ডাঃ এস,এ,সিরাজ, অর্থাৎ আমাদের শ্যাম বিহারের ডাক্তার সাহেব , মার্চ মাসের মাঝামাঝি সময়ে শান্তিনিকেতন ভ্রমনের এমন পোগ্রাম করেছেন।
ডাক্তার সাহেব আমাদের শ্যামবিহারের
সান্ধ্য আড্ডায় এক দিন জানালেন যে উনি একটি ছোট 17সিটের
(ড্রাইভারেরসিট নিয়ে 18সিটার )
বাসের ব্যবস্থা করেছেন শান্তিনিকেতন যাবার জন্য এবং একটি রিসোর্ট ও রেস্টুরেন্টে আটটি ডবলবেডের এসি রুম  বুক করে রেখেছেন। সেই কারণে ডাক্তার সাহেব আমাদের সকলকে শান্তিনিকেতন যাবার জন্য বলছেন। উনি আরও জানালেন যে বাসে করে যাতায়াত ও আশেপাশের ঘুরে দেখতে বাসের ভাড়া উনি নিজেই ব্যবস্থ্য করবেন। আমদের শুধু নিজের নিজের হোটেল ভাড়া ও নিজের নিজের খাওয়াদাওয়ার ব্যবস্থা নিজেদের করতে হবে।
আমরা ষোল জন ওনার এই প্রোগ্রামে রাজি হলাম।
আমরা 16 জন:----
●শ্রী ডাঃ এস,এ,সিরাজ,- শ্রীমতি ফৌজিয়া সিরাজ। ●শ্রী বাবুল রহমান -- শ্রীমতি সুফিকা রহমান। ●শ্রী অজিত কানুনগৌ--শ্রী মতি স্মিতা কানুনগৌ।
●শ্রী দিলীপ দাস--শ্রী মতি কুমকুম দাস। ●শ্রী সুব্রত চক্রবর্তী--শ্রীমতি ইন্দ্রানী চক্রবর্তি। ●শ্রী প্রদীপ কুমার দত্ত--শ্রীমতি শর্মিষ্ঠা দত্ত।   ●শ্রী উৎপল কুমারবাগচী-- শ্রীমতি মিতা বাগচী। ●শ্রী অশোক লোহিয়া। এবং আমি ●শ্রী আদ্যনাথ রায় চৌধুরী।

শান্তিনিকেতনে আমাদের হোটেল তথা রিসোর্টের নাম ঠিকানা::---
   【MAHARSHI NIWAS
       Amar Kutir Road,
       Ballavpur. Shantiniketan.
       Pin coad:--731236
       Email:---
  niwasmaharshi @ gmail.com
Mob::--9775633633】
Dining Hall== Khai Khai
Tea Bar-------= চুমু--চা।
------------------------------------
19 মার্চ সকাল 7:20 মিনিটে আমাদের বাস রওনা দিল শান্তিনিকেতনের উদ্দেশ্যে।
পথে সিঙ্গুরের কাছে হোটেল লাবনীতে  আমরা যে- যার মতন কিছু জলখাবার খেয়ে নিয়ে আবার রওনা দিয়ে দুপুর ঠিক 1টা 10 নাগাদ শান্তিনিকেতনে আমাদের নির্দিষ্ট হোটেলে তথা রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম।
-- রাঙামাটির দেশে পলাশ ফুলের সৌরভে, দেখলাম মেয়েরা পলাশ ফুলের মালা গলাল ঝুলিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমরাও কদিন ঘুড়ে বেড়ালাম বাঁধন ছাড়া মনের আনন্দে।
ডাঃ এস,এ,সিরাজের তত্ত্বাবধানে,
এই যাতায়াত ও ঘুরে দেখার জন্য বাসের ব্যবস্থাপনায় ডাক্তার সাহেব নিজেই করেছেন। সেই কারণে ডাক্তার সিরাজ কে
ধন্যবাদ  জানিয়ে বা বাহবা দিয়ে ওনাকে ছোট করতে চাই না।
তবে ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে কিছু লেখার চেষ্টা কিরেছি।
আমি তো কোন লেখক নই বা কিছু লেখার মতন জ্ঞানও আমার নাই।

তবে ভ্রমন মানেই---
প্রকৃতির মাঝে মুক্ত হওয়ায়,
নিজেকে নিরালায় খুঁজে পাওয়া।
তাইতো ভ্রমন একান্ত ভালোলাগা,
কিছুসময় প্রকৃতির সাথে মিসেথাকা।
========

তবে আজ যা লিখবো তা সবটাই চোখে দেখা ও অটোওয়ালা(যে অটোতে করে শান্তিনিকেতন ঘুরে দেখেছি সেই আটো ওয়ালা গাইডের মতন খুব সুন্দর করে সম্পুর্ন দর্শনীয় স্থান গুলির বর্ননা ও ইতিহাস বলে শুনিয়েছেন।)ওনার মুখের কথা যেটুকু শুনেছি, সেই টুকুই আজ লিখতে বসেছি।
আমার এই লেখা সকলের ভালো নাও লাগতে পারে, তথাপি আমি লিখছি  একান্ত নিজের মনের  চাহিদা পূরণে,
তিনদিন ঘুরে বেড়াবার অভিজ্ঞতা ব্যক্ত করতে, একসাথে আমরা ঘুরেছি দিনগুলি উপভোগ করতে।

আমি অনেক বার শান্তিনিকেতন ও শ্রীনিকেতন ঘুরে দেখেছি , তথাপি বার বার যতবার দেখি যেন দেখার ইচ্ছা আরও বেরেজায়। তবে আজ পর্যন্ত এই টুকুই বুঝেছি যে শান্তিনিকেতনেকে বুঝতে ও একনিষ্ঠ ভাবে  অনুভব করতে পারলে আমাদের বাংলাকে অনেকাংশেই বোধহয় জানা ও চেনা সহজ হয়ে যায়। এমনটাই আমার অনুভব।

কলকাতা থেকে মাত্র 170 km উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের একটি ছোট শহর এই শান্তিনিকেতন।
রাঙামাটি ও পলাশ ফুলের দেশ এই সুন্দর মনোরম শহরটি, যেটি বিশেষ করে এই রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়ের সাহিত্য ও শিল্প কলার  শিকড়ের স্নায়ুকেন্দ্র। জ্ঞান,বিজ্ঞান , শিক্ষা,সাহিত্য, দর্শন,অঙ্কন, ভাস্কর্য আরও নানান শিল্প কলা শিক্ষার প্রাণ কেন্দ্র এই শান্তিনিকেতন।
আমি যতবার শান্তিনিকেতনে গিয়েছি ততবারই এই শহর অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই শহরকে বুঝতে চেষ্টা কিরেছি , আসলে এই শহরটি বাঙালির মন, প্রাণ ও চিন্তার প্রাণ কেন্দ্র। শুধু তাইনয় আজ সমগ্র বিশ্বের আকর্ষণ কেন্দ্র।
এই ছোট্ট শহরটি নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা বিখ্যাত হয়েছে ।
শান্তিনিকেতন এক বিশাল প্রতিষ্ঠানের বিশাল কর্মযজ্ঞ,
এ-হেন বিশালকে ব্যাখ্যা করা অর্থাৎ শান্তিনিকেতন নিয়ে কিছু লেখার
মতন ক্ষমতা বা জ্ঞান কোনটাই আমার নাই। তথাপি কিছু না লিখলেই নয় তাই কিছু একটা লেখার চেষ্টা করছি।
ভুলভ্রান্তি হতেই পারে, তার জন্য ক্ষমা প্রার্থী।
বীরভূমের নদীগুলি অজয়, কোপাই,
ময়ূরাক্ষী, দারকা ও ব্রাহ্মণী।
এই সকল নদীর তীরে গড়ে ওঠা কত ইতিহাসের স্বাক্ষী বয়ে নিয়ে চলেছে সেই আদি কাল থেকে। সে সকল আজ ইতিহাস।
আমরা অনেকেই হয়তো মনে রাখেনি সেই সকল ইতিহাস।
তথাপি ইতিহাস তো ইতিহাসই, ইতিহাস কখনো থেমে থাকেনা, সময়ের তালে সময়ের গতিতে ইতিহাসও এগিয়ে চলে।
আর সেই এগিয়ে চলার ইতিহাসের স্বাক্ষী নিয়েই আজ দাঁড়িয়ে আছে বীরভূমের একেবারে দক্ষিণে বোলপুর শহরের নিকটের গ্রাম গুলি যেমন রাইপুর-সুপুর
পঞ্চায়েত এলাকা। যার অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম আছে।
বোলপুর শহর পেরিয়ে কবি জয়দেব রোড ধরে ইলামবাজার যেতে বাঁ দিকে রাইপুর।
রাইপুরের সিংহ জমিদারেরা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ছিলেন।
এই সিংহ পরিবারের শ্রীকণ্ঠ সিংহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের একজন শিষ্য ছিলেন। বর্তমানে ধ্বংস প্রায় সেই বিশাল অট্টালিকা মনেহয় ভুতুড়ে রাজ বাড়ি।
অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে এই ভুতুড়ে রাজ বাড়িতে।
এই রায়পুরের বাবুদের কাছ থেকে দুটি ছাতিম গাছ কে কেন্দ্র করে কয়েক বিঘা জমি কিনে নিয়ে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই জমিতেই গড়ে উঠেছে বর্তমানের শান্তিনিকেতন।
এখন যেখানে এতো প্রতিষ্ঠান, শিক্ষা কেন্দ্র। এক সময়ে এই ভূখন্ড ছিল ধু ধু জনশূন্য তরুশূন্য নির্জন প্রান্তর ।
সেই জমিতেই বর্তমানের শান্তিনিকেতন।
এক সময়ে এই প্রান্তরে একদল ডাকাতের বাস ছিল। সত্যিকারের ডাকাতি করার মতনই এই জায়গাটি ছিল।
শান্তিনিকেতনের দক্ষিণ দিকে একটি জলাশয় আছে। সেই জলাশয়ের ধারেই ভুবনডাঙা গ্রাম। ডাকাতেরা এই গ্রামেই বাস করত।
শোনাজায়, ডাকাতেরা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের  প্রভাবে ডাকাতি ছেরে কৃষিকাজ করতে শুরু করেছিল এবং সেই ডাকাতের সর্দার পরবর্তী সময়ে  শান্তিনিকেতনের একনিষ্ঠ পরিচারক রূপে কাজ করতেন।
আমি যতবার শান্তিনিকেতনে গিয়েছি প্রতিবারই এই গল্প বা ইতিহাস শুনেছি আজও আবার শুনলাম  গাইড তথা ওই আটোওয়ালার মুখে।

পরম শ্রদ্ধেয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
শিশুকাল থেকে এখানে এই বোলপুরের  প্রকৃতির মাঝেই খুঁজে পেয়েছিলেন তাঁর
জীবনের অন্তর স্বত্বা, যে স্বত্বার প্রেরণায় তিনি এখানে বসেই বহু কবিতা, উপন্যাস এবং গান সহ তাঁর কিছু মহান রচনার রচনা করেছিলেন।
আমার নিজের ভালোলাগার একটি বিশেষ  স্থান এই শান্তিনিকেতন।
আজ শান্তিনিকেতন  আন্তর্জাতিক খ্যাতির  জনপ্রিয় এক পর্যটন আকর্ষণ হিসেবে স্থান করে নিয়েছে।    

রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানটিকে নিজের বাসস্থান করে নিয়েছিলেন এবং তাঁর বেশিরভাগ সাহিত্যিক ও গ্রন্থ এখান বসেই রচনা করেছিলেন। শান্তিনিকেতনের ক্যাম্পাসটি বাংলার ইতিহাস ও সাহিত্যের বেশিরভাগ বিশিষ্ট ব্যক্তিত্বের অনেক ভাস্কর্য, চিত্রকলা দ্বারা সু-সজ্জিত। শান্তিনিকেতন, যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত,
এখানে উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে রবীন্দ্রভবন, উপাসনা ঘর, উত্তরায়ণ কমপ্লেক্স, নন্দনিক থিয়েটার এবং বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য এবং আরও অনেক কিছু, যেগুলি প্রত্যক্ষ না দেখলে, বলে বা লিখে বুঝিয়েদেওয়া আমার দ্বারা সম্ভব নয়।
তবুও যা দেখেছি শুনেছি সেইটুকুই লিখছি।
আমরা ঠিক সময়ে রিসোর্টে পৌঁছে
প্রত্যেকে নিজের নিজের রুমে গিয়ে একটু ফ্রেস হয়ে মহর্ষি রিসোর্টে র "খাই খাই"
ডাইনিং হলে এসে দুপুরের  মধ্যাহ্ন ভোজন  সারলাম।
এরপরে সকলে একটু বিশ্রাম করেই আমাদের বাস নিয়ে বেরিয়ে পরলাম। কঙ্কালিতলা ও ফুল্লার মন্দিরের উদ্যেশ্যে ।

★কঙ্কালীতলা::---
আমাদের হোটেল মহর্ষিনিবাস থেকে
কঙ্কালীতলা মোটামুটি 9.3 কি মি
(9.3km)এর একটু বেশি।

কাঙ্কালীতলা বোলপুর এর লাভপুর রোডে অবস্থিত। কঙ্কালীতলা 51 শক্তিপীঠের অন্যতম।  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার একটি গ্রাম পঞ্চায়েত ও হিন্দু তীর্থ। এখানে মা এর কঙ্কাল  ( কঙ্কালের উপরের অংশ ) পড়েছিল বলে বিশ্বাস করা হয় এবং সেই কারণেই এটি একটি  শক্তিপীঠ। জায়গাটি 'কোপাই' নদীর তীরে অবস্থিত।
তবে কেউ কেউ মনেকরেন যে এখানে পড়েছিল মা য়ের কোমর বা কাঁখাল ,
আর এই কাঁখল থেকেই স্থানীয় ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী।
লোকশ্রুতি আছে যে কঙ্কালীতলায় যে কুন্ড টি আছে সেই কুণ্ডের ঈশাণ কোণে দেবী সতীর কঙ্কাল নিমজ্জিত আছে।
এখানে দেবীর নাম দেবগর্ভা এবং ভৈরবের নাম রুরু।  স্থানীয়ভাবে দেবীর নাম কঙ্কালী, তবে পৌরাণিক দেবী বেদগর্ভা নামে পরিচিত। এখানে অন্যান্য কিছু মন্দিরও আছে ।  এখানে "মা" কঙ্কালী দেবীর কোনও বিগ্রহ নেই। মা কঙ্কালীর ছবিই এখানে পুজো করা হয়।

কঙ্কালীতলা মন্দিরের পাশের কুণ্ডটিতে  কিছু পাথর আছে। অনেকের বিশ্বস এই পাথর গুলি দেবীর দেহাংশ এবং প্রতি 12 বছর অন্তর এই পাথরগুলো তোলা হয় ও বিশেষ পূজা করা হয়।  পূজা শেষ হলে তা আগের জায়গায় রেখে দেয়া হয়। এই কুণ্ডের পাশেই আছে মহা শ্মশান, এই  শ্মশানে গুপ্ত তন্ত্র সাধনা হয়। এখানে কালিপূজা জাঁকজমক ভাবে করা হয়।

চৈত্র সংক্রান্তিতেই দেবীর মূল উৎসব। সেদিন এই কুণ্ডেই মায়ের পুজো করা হয়। সে সময় মন্দিরকে ঘিরে মেলা বসে। দেবীপক্ষের ত্রয়োদশী তিথিতে এই কুণ্ডের ধারে একান্ন কুমারীর পুজো করা হয়।  সতীদেহের 51 টি খণ্ডকে সংকল্প করে একটি ঘট স্থাপন করা হয়। এরপর কঙ্কালিতলা কালী মন্দির সংলগ্ন পঞ্চবটী গাছের নীচে পুজো করা হয় 51জন কুমারীকে।
জনশ্রুতি রয়েছে, এই কুণ্ডের সঙ্গে তিনটি সুড়ঙ্গ পথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত কঙ্কালীতলার পবিত্র কুণ্ড।
আমরা সকলে মন্দিরে প্রণাম করলাম কেউ কেউ ভক্তি ভরে শুদ্ধ মনে 'মা' এর মন্দিরে পুজোও দিলেন।
এই পুজোদেবার সাক্ষাৎ ফলস্বরুপ আমরা প্রসাদ পেলাম।
এর পরেই আমরা আবার রওনা দিলাম
'মা' ফুল্লরামায়ের মন্দিরের দিকে।

★ফুল্লরা মন্দির::--

কঙ্কালীতলা থেকে ফুল্লরা মন্দির
সতেরো কিলোমিটার থেকে একটু বেশি।(Approx 17 km)
এখান থেকে আমাদের হোটেল মোটামুটি 26.3 km .

ঠিক সন্ধ্যায় একটু আগে আমরা
ফুল্লরা মন্দিরের কাছে একটি ছোট্ট চা-এর দোকানে পৌঁছে গেলাম। সেখানে আমরা সকলে চা-বিস্কুট খেয়ে ঠিক সন্ধ্যার সময় 'মা'-এর মন্দিরে পৌঁছে গিয়ে মন্দিরে ব্রহ্মশিলা দর্শন করলাম ও মন্দিরের আসে পাশে আরও কিছু মন্দির আছে সেগুলি দেখে পাশেই
ছোট্ট মন্দির দেবীর ভৈরব বিশ্বেশ্বর মহাদেবের মন্দির। ভৈরব মন্দির দর্শন করলাম।
তার পরে মন্দিরে সন্ধ্যাআরতী শুরু হাতেই আমরা সকলে অপূর্ব সেই সন্ধ্যা আরতি দেখলাম।
এই মন্দির চত্বরে পঞ্চমুন্ডির আসন আছে। 66 বিঘা জমি নিয়ে এই ফুল্লরা মহাপীঠ।
এখনকার পিনকোড: 731303

এই মন্দির শান্তিনিকেতন থেকেও 30km  দূরে।
লোকবিশ্বাস অনুসারে এখানে ফুল্লরায় সতীর নিচের ঠোঁটের অংশ পড়েছিল। এখানে গর্ভগৃহে দেবীর কোন মূর্তি নাই এক কূর্মাকৃতি ( কচ্ছপের আকৃতি বিশিষ্ট)   লাল সিঁদুরচর্চিত শিলাখণ্ডই দেবীর প্রতিভূ।
এখানে মা, রক্তিম ব্রহ্মশিলাতে পূজিত হন। অর্থাৎ লাল সিঁদু্র মাখানো কূর্মাকৃতি  (কচ্ছপাকৃতি) একটি লোহিত বর্ণ শিলাখণ্ডকেই দেবীর প্রতিভূ রূপে পূজা করা হয়।
দেখলাম এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে। কিংবদন্তি অনুসারে, রামায়নে বর্ণিত রামের দুর্গাপূজার সময় হনুমান এই পুকুর থেকেই 108টি ( একশত আটটি)নীল পদ্ম সংগ্রহ করেছিলেন।

ফুল্লরা ভারতের 51 শক্তিপীঠের অন্যতম।
তন্ত্রচূড়ামণি অনুসারে  একান্ন পীঠের 49 তম সতীপীঠ লাভপুরের ফুল্লরা।
প্রতি বছর মাঘীপূর্ণিমায় ত্রয়োদশী তিথিতে মায়ের বিশেষ পুজোর্চনা হয়। এখানে প্রত্যেকদিন মায়ের ভোগে থাকে, মাছ, মাংস ডাল দুরকম সবজি টক, পাঁচ রকম ভাজা ও অন্যান্য সামগ্রী। লাভপুরের এই মন্দিরের চারিধার গাছপালায় ঘেরা। মন্দিরটি বেশ একটা ছায়াময় পরিবেশ। লোকালয় থেকে একটু দূরে দেবী ফুল্লরার মন্দির।এখানে
মাঘীপূর্ণিমায় ত্রয়োদশী তিথিথেকে  10(দশ) দিনের মেলা বসে।

এখানে দেবীর ভৈরব বিশ্বেশ্বর মহাদেব। মহাদেব বিশ্বেশ্বর  ফুল্লরা মন্দিরের কাছেই পীঠ চত্বরে আলাদা একটি ছোট মন্দিরে অবস্থান করছেন।
মন্দির চত্বর খুব একটা বড় নয় তবে গর্ভগৃহের সামনেই রয়েছে নাট মন্দির আর জগমোহনে রয়েছে হাড়ি কাঠ।‌
এখানে বয়েচলেছে উত্তর অভিমুখী কোপাই নদী।
প্রতিদিন মন্দির খোলে ভোর 5:30am আর বন্ধ হয় রাত 10pm । এই সময়ের মধ্যে পূজো দেয়া যায়।
মন্দিরের কাছেই মহা শ্মশান। তন্ত্র সাধনার উত্তম স্থান হিসেবে প্রসিদ্ধ এই ফুল্লরা মায়ের মন্দির। নানা সময়ে দেশের নানা প্রান্ত থেকে তন্ত্রসাধকরা এখানে আশ্রয় নিয়েছেন।
প্রতি অমাবস্যাতেও অনেক ধুম-ধাম করে এখানে বিশেষ পূজার্চনা হয় "ফুল্লরা মা" এর। এই মন্দিরের বিষয়ে অনেকে
কিংবদন্তি বা লোক কথা আছে।
সেগুলি লিখতে গেলে লেখা অনেক বড় হয়ে যাবে সেই কারণেই  কিংবদন্তি বা লোককথা কিছুই লিখলাম না।

এর পরে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে।
হোটেলে পৌঁছে চুমু-চা বারে চা খেয়ে  রুমেগিয়ে একটু বিশ্রাম করে রাত্রের ডিনার করলাম "খাই খাই" ডাইনিং হলে।

পরের দিনের প্লান হোল সকালে টিফিন খেয়ে যাওয়া হবে শান্তিনিকেতন।
আর বিকেলে শোনাঝুড়ি খোয়াই হাটে।

★★20/03/2025--
20 মার্চ বৃহস্পতিবার সকালে বেড টি খেয়ে রিসোর্টের পাশে শোনাঝুড়ি রোডে একটু ঘুরে বেড়ালাম গ্রামগুলি ঘুরে দেখলাম। গ্রামের প্রতিটি ঘরেই কুলগাছে প্রচুর কুল দেখে লোভ সামলাতে না পেরে কিছু কুল পারলাম। বাগচিদার স্ত্রীকে কুলগুলি দিতে উনি ভীষণ আনন্দিত মনে কুলগুলি নিয়ে সকলকে দেখালেন।
তারপরে একটু হাঁটাহাঁটি করে সকাল বেলার যে-যার মতন টিফিন খেয়ে   শান্তিনিকেতন ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম।
আমরা চারটি আটো ভাড়া করে চারজন করে একটি অটোতে  (4×4=16 জন) ঘুরে দেখলাম সম্পুর্ন শান্তিনিকেতন ।
এখানে প্রত্যেক আটো ওয়ালার কাছে বিস্তারিত গাইড ম্যাপ আছে।
সেই ম্যাপ নুসারে ওদের সাথে ভাড়া ঠিক করতে হয়।
আমরা অনেক দরাদরি করে শেষে ডাক্তার বাবুই ওদের বলে কয়ে চারটি অটো ঠিক করেলেন  ₹650/- টাকা করে প্রতি আটো । এক অটো তে চারজন করে চারটি অটো।
আটো ওয়ালারা বেশ অভিজ্ঞ গাইডের মতন করে প্রতিটি জায়গাতে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন।
আমরাও খুব মনদিয়ে শুনতেচেস্টা করছিলাম ওনাদের কথা।
আমাদের আটো চলছে আর অটোয়ালা
বর্বনা করে চলেছেন ডাইনে বাঁয়ের সকল দৃশ্যমান স্থান গুলি।
প্রথমে সেই বিখ্যাত তিন পাহাড়ি বটবৃক্ষ।

গাইড কাম অটোয়ালা বলে চলেছেন::---

★বটগাছ এবং শান্তিনিকেতন:---

রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বটগাছের সাথে একটি বিশেষ সম্পর্ক আছে, যা তাঁর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর স্থাপন করেছিলেন এবং যা পরবর্তীতে শান্তিনিকেতনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
তিন পাহাড়ী বটগাছ, এটাই সহজ পাঠের প্রচ্ছদে দেখা যায়।
রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বাড়ি তৈরি করার সময় একটি পুকুর খনন করেন, যা বর্তমানে তিনপাহাড়ের স্থানে অবস্থিত তালপুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে সেখানে একটি বটগাছ স্থাপন করেন, যা পরবর্তীকালে "তিনপাহাড়" নামে পরিচিত হয়।
শান্তিনিকেতনের সাথে রবীন্দ্রনাথের বটগাছের সম্পর্ক এতটাই গভীর ছিল যে, শান্তিনিকেতন এখন এই বট গাছটিকে ঘিরেই একটি বিশ্ববিদ্যালয়ের শহর হিসাবে পরিচিত এবং রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন বহন করে।
এরপরে দেখলাম ও নানান গল্প শুনলাম
গাইডের মুখে::--
★উত্তরায়ণ কমপ্লেক্স:-★নন্দনিক থিয়েটার:--★প্রকৃতি ভবন:--★শ্রীপল্লী:--
★প্রতিচি::-★পঞ্চবটী:-★তালধ্বজ::---
★সংস্কৃতির মঞ্চ: ---★উপাসনা ঘর বা প্রার্থনা হল ::--★রবীন্দ্র ভবন::-
★বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়:--★আশ্রম:-
★শান্তিনিকেতন জাদুঘর:---★বাইশে শ্রাবণ::----★শান্তিনিকেতন পৌষ মেলা::---★তারপরে আছে বসন্ত উৎসব::--

শান্তিনিকেটন ঘুরে দেখে এসে যে যার মতন খাই খাই তে দিনের খাবার খেলো।
আমরা পাঁচ জন বাগচী দা ও ওনার স্ত্রী, প্রদীপ দা ও ওনার স্ত্রী এবং আমি এইপাচঁজনে দুপুরের খাবার খেতে চলেগেলাম শোনাঝুড়ি খোয়াই হাটের কাছে ----রাম-শ্যাম-হোটেলে।
RAM SHYAM  VILLAGE RESORT
Sonajhuri Khoai Hut,
Santiniketan. Birbhum.
pH::--7076319664
          6297872977
আমরা সকালেই জেনেছিলাম গ্রাম বাসীদের কাছে থেকে যে সামনে এক গ্রামের মধ্যে  একটি বুদ্ধিস্ট টেম্পের আছে যার সামনে বিরাট এক বুদ্ধস্ট্যাচু আছে। আমরা দুপুরে সোনাঝুড়ি  হাটের কাছে লাঞ্চ করতে যাবার পথে  সেই বুদ্ধ টেম্পেলটি দেখে তারপরে  খেতে গেলাম
Ram Shyam----হোটেলে।
ভেজ থালি ও কোচিপাঠার মাংস কষা খেলাম, রান্না বেশ ভালোই করেছিল।
খাবার খেয়ে আমরা যে টোটো করে এসেছিলাম আবার সেই টোটো করেই আমাদের হোটেল মহর্ষিতে ফিরে আসলাম।
প্রায় আধা ঘন্টা বিশ্রাম করে সকলে মিলে বাসে করে গেলাম শোনাঝুড়ি খোয়াই হাটে।
হাটে পৌঁছবার একটু পড়েই শুরু হলো বৃষ্টি, সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, এখন বৃষ্টির সাথে বেশ জোরে হওয়া
বইতে শুরু করল। ফলে সব বিক্রেতা দোকান পাট গুটিয়ে নিলো।
আমাদের আর ভালো করে হাট বাজার করা হলনা, বিশেষ করে এই শোনাঝুড়ি হাটের বিখ্যাত সেই বাউল গান আর শোনা হলনা।
এই হাটে প্রতিদিনই বিভিন্ন বাউল সম্প্রদায় আসেন । তাঁরা তাদের গান শুনিয়ে তারের রোজগার করেন।
আমাদের আর বাউল গান শোনা হলনা।
এই একটাই  অনুশোচনা রয়ে গেল।

সুরুরদিনে অনেক অনেক প্রোগ্রাম করে রেখেছিল। তথাপি অনেক কিছু দেখা হোল, মনভরে ঘুরেবেড়ালাম আনন্দে।
তথাপি কিছু বাদ রইলো পরের বারের জন্য।
আগামীকাল দুপুর 12টার মধ্যেই হোটেলের চেকআউট টাইম।
  21/03/2025
আজ আমাদের কলকাতা ফিরে যাবার দিন। সকালে বেডটি খেয়ে স্নান সেরে লাগেজ গুছিয়ে নিলাম। তারপরে সকালের টিফিন খেয়ে বেরিয়ে পড়ার জন্য তৈরি হয়ে নিলাম।
আমরা 10টা নাগাদ রওনা দিলাম।
পথে দুইবার থামতে হোল।
একবার শক্তিগড়ে ল্যংচা খেতে ও কিনতে।
আর পরে একবার হোটেলে দুপুরের লাঞ্চ করতে সকলের ইচ্ছাতে সিঙ্গুরের কাছে সেই লাবনী হোটেলে।
তবে যেহেতু লাবনী হোটেল উল্টো পথে অর্থাৎ বোলপুর যাবার পথে সেই কারণে আমাদের ড্রাইভার সিঙ্গুরে গোলচক্কর ঘুরে উল্টো পথে গিয়ে লাবনী হোটেলের সামনে গাড়ি দার করলো।
আমরা যে-যার মতন দুপুরের খাবার খেয়ে আবার রওনা দিলাম এবং ঠিক সময়েই ------ শ্যামবিহারে পৌঁছে গেলাম।
এভাবেই আমাদের শ্যাম বিহার ফেজ 2 সিনিয়র সিটিজেন ঐতিহাসিক শান্তিনিকেতন ভ্রমণের সমাপ্তি হল।
        <=======>

|| ভ্রমন এক নেশা ||
         <---আদ্যনাথ---->
ভ্রমন এমন এক সুন্দর নেশা,
যে নেশা দেখায় নুতন দিশা।
মনের অতৃপ্ত বাসনার মাঝে,
একটু তৃপ্তি খুঁজে পাওয়ার আশে।
ভ্রমণ পৃথিবীর একমাত্র জিনিস যার
মধ্যে খুঁজে পাওয়া যায় নতুন প্রাণশক্তি ।
ভ্রমণের স্মৃতি অবসর জীবন যাপনে,
বুক ভরে থাকে একান্ত গোপনে,
অবসর জীবনে ভ্রমন শক্তির উৎস,
নুতন ভাবনা আর প্রকৃতির স্পর্শ,
শান্ত মনে জাগায় নুতন শক্তি,
বৃদ্ধবয়সে উৎকৃষ্ট ঔষধি ও মনের শক্তি।

ভ্রমণ অনেক অচেনাকে চেনায়,
বয়সের ভারকে ভুলতে শেখায়,
সাথে সহনশীলতা ও সহিষ্ণুতা শেখায়,
পথে বন্ধুকে চিনতে শেখায়।
তাইতো জীবনে ভ্রমন এক শ্রেষ্ঠ অধ্যায়,
একবার স্বাদ বুঝলে মন বার বার বেরিয়ে পড়তে চায়।
ভ্রমন এক অদ্ভুত নেশা,
অনেক দেখেও মেটেনা আশা।
প্রকৃতির মাঝে নিজেকে উপভোগ করা,
অজানাকে কাছে থেকে জানা।
একটু প্রকৃতির সাথে মিশে থাকা,
কিছু সময় নিরালায় থাকা।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
<<<<<<-------------->>>>>>
আমাদের বাস ছিল
     PORAMA TRAVELS
         (Force Traveller)
             WB 25L 6811
         Ph:--9674133067

Monday, March 24, 2025

126>|| ভ্রমন এক নেশা ||(1--9))

126/ 1>  || ভ্রমন এক নেশা ||+ (1--9)

  ●2> || ভ্রমণ এক অহঙ্কার ||

  ●3>  ||  ভ্রমণের স্মৃতি ||

  ●4> || প্রকৃতি সুন্দর রঙিন খোলাবই ||

  ●5>| সুখের সন্ধানে ভ্রমণ ||

   ●6>|| ভ্রমণের নেশা ||

    ●7>|| প্রকৃতির সাথে ||

     ●8>|| ভ্রমন পিপাসা ||

       ●9>|| ভ্রমণ মনের এক টনিক ||

========================

              || ভ্রমন এক নেশা || (send to Antara= USA-NJ

         <---আদ্যনাথ---->

ভ্রমন আমার পেশা নয় নেশা,

এই নেশাতেই খুঁজে পাই নুতন দিশা,

তাইতো ভ্রমন সুন্দর ও শ্রেষ্ঠ নেশা,

অনেক দেখেও মেটেনা আশা।


ভ্রমণে বাড়ন্ত উদ্দীপনার সৃষ্টি,

অলীক নয়,ক্রমে বাড়ে প্রাণশক্তি।

বুক ভরে থাকে নূতনকে দেখার স্বপ্নে,

শান্ত মনে প্রকৃতির মাঝে দিন যাপনে।


ভ্রমণের স্মৃতি শয়নে স্বপনে,

অবসর জীবন যাপনে।

একলা সুখ স্বপ্নের মিষ্টি ঘুমে,

মনে পড়ে ভ্রমনের আনন্দ ক্ষণে।


ভ্রমন অবসর জীবনে শক্তির উৎস,

নুতন ভাবনা আর প্রকৃতির স্পর্শ।

শান্ত মনে জাগায় অফুরন্ত নুতন শক্তি,

বৃদ্ধবয়সে উৎকৃষ্ট ঔষধি ও মনের শক্তি।


ভ্রমণ অনেক অচেনাকে চেনায়,

বয়সের ভারকে ভুলতে শেখায়।

সাথে সহনশীলতা ও সহিষ্ণুতা শেখায়,

চলার পথে বন্ধুকে চিনতে শেখায়।


ভ্রমণ জীবনে এক শ্রেষ্ঠ অধ্যায়,

একবার স্বাদ বুঝলে মন বার বার বেরিয়ে পড়তে চায়।

মনের অতৃপ্ত বাসনার মাঝে,

একটু তৃপ্তি খুঁজে পাওয়ার আশে।


প্রকৃতির মাঝে নুতন উচ্ছাসে, 

নিজেকে ছড়িয়ে দেওয়া মুক্ত আকাশে।

ভ্রমণের মাঝে একটু প্রকৃতিকে চেনা,

সকলের মাঝে নিজেকে চেনা জানা।


প্রকৃতির মাঝে নিজেকে উপভোগ করা,

অজানাকে কাছে থেকে জানা।

একটু প্রকৃতির সাথে মিশে থাকা,

কিছু সময় মনের আনন্দে ভালো থাকা

   <---আদ্যনাথ রায় চৌধুরী---->

=======================


     2> || ভ্রমণ এক অহঙ্কার ||

           <---আদ্যনাথ---->

      ভ্রমণ এক অহঙ্কার,

কিছু নুতন বন্ধু জুটিয়ে নেওয়ার,

মনের আবেগ ভাগকরে নেওয়ার,

কিছু ভালো লাগা, কিছু মানিয়ে নেওয়ার।


কিছু মনের কথা বলার,

কিছু ভাবনা ভাগকরে নেবার।        

ভ্ৰমণ মনে কিছু স্বপ্ন দেখা,

কিছু সময় হারিয়ে যাওয়া।


কিছু পাওয়া আর কিছু নাপাওয়া,

নুতন ভাবনায় দোল খাওয়া।

আনন্দে যেটুকু খুঁজে পাওয়া, 

সেইটুকুই স্মৃতি করে রাখা।


ভ্রমণ মানেই কিছু আনন্দ উপভোগ করা,

একটু খোলা হওয়ায়,হারিয়ে যাওয়া,

একটু একান্তে জিরিয়ে নেওয়া,

একটু নুতন কিছু খুঁজে নেওয়া।


ভ্রণের সার্থকতা নিজেকে খুঁজতে,

আগামী দিনগুলো-সুন্দর করে বাঁচতে,

একটু মিষ্টি হাওয়া, বুকে ভরে নিতে,

প্রকৃতির মাঝে খানিক উপভোগ করতে।

    <---আদ্যনাথ রায় চৌধুরী--->

======================


     3> || ভ্রমণের স্মৃতি ||

               <---আদ্যনাথ---->

ভ্রমন নুতন প্রেমিকার মনের মতন,

প্রেমিকা রূপে প্রকৃতিকে আদরজতন।

প্রেমে যদি হয়  মনেরগোপনে একান্তে,

তবেই হৃদয় ভরে যায় অজান্তে।


ভ্রমণ এমনি এক মন মুগ্ধ কর নেশা,

আমৃত্যু ভোলা যায়না সে নেশা। 

নিরালায় বসে কিছু ভালো লাগা

মনের গোপনে একটু উপভোগ করা।


ভ্রমণ অবসর জীবনের প্রকৃত আনন্দ,

কিছু সময় খুঁজে নেওয়া প্রকৃতির ছন্দ।

প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া,

থাকেনা কোন অপূর্ন, চাওয়া পাওয়া।


ভ্রমণ এক ভীষন ভাইরাস,

অনেক দেখেও মেটেনা আশ।

যে আক্রান্ত হন এহেন ভাইরাসে,

জীবন ধন্য মনে করে নিজেকে।


ভ্রমণে কিছু আবিষ্কার করা জরুরী নয়,

প্রকৃতির সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ 

করাই শ্রেষ্ঠ কর্ম হয়।

অবসরজীবনে ভ্রমন,নুতন করে বাঁচা,

নুতন আশায় নুতন করে কোমর বাঁধা।


অর্থ সম্পদ যতই থাকনা কেন,

ভ্রমনের আনন্দ  ফুরায়না কখনো।

ভ্রমনেই নতুন প্রাণশক্তি পাওয়া যায়,

কিছু পাওয়া কিছু খুঁজে নিতে হয়।

     <---আদ্যনাথ রায় চৌধুরী---->

      26/03/2025:::07:12am

=========================


4>|| প্রকৃতি সুন্দর রঙিন খোলাবই ||

                 <---আদ্যনাথ---->

সমগ্র বিশ্বব্রহ্মান্ড ঘুড়ে দেখা একজন মানুষের পক্ষে সম্ভব নয়,

তবে যেটুকু সম্ভব সেইটুকুই মন দিয়ে দেখে নিতে হয়।

ঘুমিয়ে স্বপ্ন দেখার চাইতে ঘরের বাইরের প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নেওয়া সহস্র গুণে শ্রেয় হয়।


প্রকৃতি এক সুন্দর রঙিন খোলা বই,

প্রকৃতিকে জানতে দুই চোখ খুলে পড়তে হবে সেই বই।

প্রয়োজন সুন্দর মানসিকতার সাথে,

প্রকৃতিকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে। 


ভ্রমণের নেশাগ্রস্ত মানুষ,

সর্বদা ভ্রমণকে প্রশ্রয় দেয়।

অলস মানুষ প্রকৃতিকে না বুঝে,

সর্বদা অযুহাত দেখায়।


ভ্রমণে প্রকৃতি নিঃস্বার্থ শিক্ষাদেয়,

মনদিয়ে দেখলে  প্রকৃতির সৃষ্টি রহস্য জানাযায়।

মনের আনন্দে ঘুরে বেড়িয়ে যা শেখা যায়,

কোন পুস্তকই তার সমকক্ষ নয়।


ঘুরে বেড়ানোর মাধ্যমে দৈনন্দিন জীবনের ক্লান্তি ও একঘেয়েমি দূর হয়, 

মন সতেজ হয় এবং নতুন অভিজ্ঞতা অর্জিত হয়।

ঘুরে বেড়ানোও ভ্রমণের এক অঙ্গ,

যেখানে প্রকৃতি ও পরিবেশ দেয় সঙ্গ।

   <---আদ্যনাথ রায় চৌধুরী---->

========================


    5> || সুখের সন্ধানে ভ্রমণ ||

          <----আদ্যনাথ---->

প্রকৃতসুখ তো মনের ভাবনাতেই রয়,

সমাজের মাঝে সুখ তো খুঁজে নিতে হয়,

ক্ষনিকের সুখ হয়তো দিতে পারে কোন গানের সুর,

এক দিনের সুখ দিতে পারে মনোরম স্থানে  পিকনিকের সুখ,

7/10 দিনের সুখ দিতে পারে  ভ্রমণের সুখ,

দুইচার মাসের সুখ সম্ভব নুতন বিবাহ বন্ধনে,

জীবন ভরের  সুখ দেবে সৎপথে প্রচুর অর্থ উপার্জনে এবং

উপার্জিত অর্থের সঠিক ব্যয়ে।


সুখ দুঃখ সকলেই ক্ষনিকের তরে,

মানুষ সুখের চিন্তায় দুঃখকেই মনে রাখে,

প্রকৃত সুখতো আত্মার প্রশান্তি এবং প্রতিদিনের মুহূর্তগুলোকে উপভোগ করার ক্ষমতা।


সুখ কোন বাহ্যিক লাভ বা দামি বস্তুতে সীমাবদ্ধ নয়—বরং এটি এক, মানসিক তৃপ্তি এবং নিজের বর্তমান পরিস্থিতির প্রতি সন্তুষ্ট থাকার এক গভীর অনুভূতি।


তাইতো ভ্রমণেই মেলে প্রকৃত সুখের সন্ধান

অথবা গভীর ধ্যান যোগে মহাজাগতিক শক্তির সন্ধ্যান।

ধ্যান যোগ, কর্ম যোগ, সকল যোগের মূলে মনযোগ রয়,

আর মনযোগ শুদ্ধ করতে ভ্রমণ জরুরি হয়।

   <----আদ্যনাথ রায় চৌধুরী----->

          27/10/2025 রাত্রি 12:06 

    ===================


       6>|| ভ্রমণের নেশা ||

              <---আদ্যনাথ--->

ভ্রমণের নেশায় নষ্ট  আমি,

প্রকৃতিকে কাছে পেতে ভ্রমণ করি।

যৌবনে ঘুরেছি বন,জঙ্গল, পাহাড়ে,

আজও ভ্রমণের নেশা তাড়াকরে।


মন আমার  মুক্তো-আকাশ খুঁজে চলে ,

প্রকৃতির শোভা হৃদয়কে পূর্ণ করে।

প্রকৃতির লোভে লালায়িত যখন

বদ্ধ ঘরে থাকতে চায় কি আর মন।


ভাবনার অতীত প্রকৃতির শোভায়,

জাগরনে স্বপ্নে আমাকে লোভায়।

প্রকৃতির রূপে মন ব্যাকুল হলে,

মনে কি আর তখন অন্য বিচার চলে।


মাঝে কু-চিন্তা গুলি দুঃখকে টেনে আনে,

প্রকৃতি তখন নীরবে বিদ্রুপের হাসি হাসে।

প্রকৃতির নেশায় মত্ত আমি নষ্ট,

প্রকৃতির কোলেই আনন্দ খুঁজে পাই  শ্রেষ্ঠ।


প্রকৃতি শিখায়েছে প্রেম বিলাইতে আনন্দ,

প্রকৃতিই যেন  জীবনের সত্য পরমানন্দ।

আজও মেটেনি ভ্রমণের স্বাদ তেমণকরে,

যতই বেড়াই মনের ইচ্ছা ক্রমে বেড়েই চলে।


ভ্রমণ পিপাসু আমি নষ্ট,

সংসারকে চিনিনি স্পষ্ট।

প্রকৃতিকেও জানিনা স্পষ্ট,

প্রকৃতির ডাক শুনি স্পষ্ট।


দুয়ারে দাড়ায়ে প্রকৃতি ডাকে,

সদাই মনেহয়  প্রাণ খুলে হাসে।

প্রকৃতি শ্রেষ্ঠ সৃষ্টি ও ধ্বংস কর্মে লিপ্ত,

প্রকৃতির শোভায় বিশ্বভূবন মুগ্ধ।

         <---আদ্যনাথ রায় চৌধুরী--->

         【--anrc-29/06/2019--】

     【=সকাল:05:08:22=】

【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】

=======================


            7>|| প্রকৃতির সাথে ||

              <---আদ্যনাথ--->

    মন সর্বদা আনন্দ খুঁজে চলে ,

    হৃদয় সকলকে আহবাহন করে।

    বুদ্ধি সদাই বিচার করে চলে,

    কু-চিন্তা গুলি দুঃখকে টেনে আনে।


  প্রকৃতি যেন তার সৌন্দর্য বিছিয়ে,

   বারে বারে মানুষকে আহ্বাহন করে, 

   মানুষ নিজের অহংকারে,  

   প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে।


  আমরা কবে মানুষ হবো,

  প্রকৃতির সহায়তায় হাত বাড়াবো,

  সকল সৃষ্টি কে ভালোবাসবো,

  সানন্দে প্রকৃতিকে ভালোবাসবো।


  প্রকৃতির কাজ প্রকৃতি করে,

  জীব জগৎ কে রক্ষা করে

  মানুষের কল্যাণ করে,

  মানুষই প্রকৃতি কে অবহেলা করে।


  মানুষ ঘরের বাইরে প্রকৃতিকে খোঁজে,

  পাহাড় জঙ্গলে প্রাণখুলে হাসে।

  ভ্রমনের উদ্যেশ্যে  আনন্দে মাতে,

  মনে প্রানে প্রকৃতিরকে কাছে পেতে।


  তবুও মানুষ কেন অবুঝ হয়ে,

  বারে বারে প্রকৃতিকে ধ্বংস করে।

  যে বৃক্ষকুল সর্বদা প্রাণকে বাঁচায়,

  মানুষ সেই বৃক্ষকে ধ্বংস করতে চায়।

  <---আদ্যনাথ রায় চৌধুরী--->

=======================

    8>|| ভ্রমন পিপাসা ||

     <---আদ্যনাথ--->

 ভ্রমন সুস্থ সুন্দর মনের পিপাসা,

যে পিপাসা জাগায় ভ্রমণের নেশা,

দেখতে শেখায় প্রকৃতির রূপ রং  দিশা,

ভ্রমনে পূর্ন হয় মনের গোপন আশা।


বিশ্বপ্রকৃতি ও মানব  জীবন আনন্দ ময়,

দুঃখ কষ্ট তো আনন্দের বিপরীতে রয়,

দুঃখ অনুশোচনা বিলাপ সাময়িক হয়,

মনে সদা দুঃখের বোঝাবওয়া উচিত নয়।


প্রকৃতি কত সুন্দর এই বিশ্বজগতে,

সেতো রোজ সাজিয়ে রাখে নিজেকে,

সমগ্র জীব জগৎ সেই সৌন্দর্য উপভোগ করে,

তাইতো প্রকৃতিকে সকলে সম্মান করে।


এই প্রকৃতিকে কাছে পাওয়াই ভ্রমনের  স্বার্থকতা।

বিশ্বময় প্রকৃতি দাঁড়ায়ে দুয়ার খুলে,

জীব জগৎ তারে ভোগ করে নিজের  প্রয়োজনে।

কত জানা অজানা জ্ঞান-পিপাসার কারণে।


প্রকৃতিকে সুন্দর রাখা মানুষের কাজ সকলের জন্য,

তবুও প্রকৃতি আজ নানান ভাবে বিপন্ন।

বিপন্ন প্রকৃতি, দূষিত পরিবেশ, বিষাক্ত জল, বায়ু,

সমগ্র পৃথিবী আজ দূষণে পরিপূর্ণ কমছে আয়ু।


চারিদিকে ভূমি ধ্বস, ভূমিকম্প,প্রকৃতির রোষানল,

এ-সকল প্রকৃতির ইঙ্গিত, মহা প্রলয়ের নির্দেশ অনল,

এই সুন্দর পৃথিবী জদিহয় ধ্বংস প্রাপ্ত,

মানুষই হবে দায়ী হতে হবে সাজাপ্রাপ্ত।


এখনো সময় আছে আমাদের ভাবনার,

খতিগ্রস্থ হলে নদী  জঙ্গল পাহাড়,

কিভাবে  কে করবে  তার প্রতিকার,

মানুষকেই বুঝে নিতে হবে তার প্রতিকার।


আজ আমাদের দুয়ারে সমন,

কে জানে কোন রোষানল ঝরে কখন?

প্রকৃতিকে সুন্দর রাখতে হবে,এই প্রতিজ্ঞা নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়তে হবে,

তবেই আমাদের ভ্রমণ স্বার্থক হবে।

    <----আদ্যনাথ রায় চৌধুরী---->

      04/06/2026:: সন্ধ্যা 7:30 মি।

======================


9>|| ভ্রমণ মনের এক টনিক ||

      <----আদ্যনাথ---->

ভ্রমন এমন এক নেশা,

যে নেশা দেখায় নুতন দিশা।

মনের অতৃপ্ত বাসনার মাঝে,

একটু তৃপ্তি খুঁজে পাওয়ার আশে।


ভ্রমণে ক্রমে বাড়ন্ত উদ্দীপনার সৃষ্টি,

ভ্রমণের আনন্দে বাড়ে প্রাণশক্তি।

ভ্রমণের স্মৃতি অবসর জীবন যাপনে,

বুক ভরে থাকে একান্ত আপনে।


ভ্রমণ এক প্রাকৃতিক উৎকৃষ্ট টনিক,

ভ্রমণে মেধা বৃদ্ধি ও শরীর সুস্থ হয়।

ভ্রমনেই প্রকৃতিকে চেনা জানা যায়,

মানুষে মানুষে বন্ধুত্বের সেতু বন্ধন হয়।,


ভ্রমণ প্রকৃতঅর্থেই এক যোগসূত্র,

গ্রাম থেকে শহর,নদী থেকে সাগর,

পাহাড় থেকে জঙ্গল,ভূধর থেকে নীলাম্বর,

সর্ব স্তরেই স্নেহের বন্ধন।


ভ্রমনেই দৃঢ় হয় হৃদয়ের বন্ধন,

ভালোবাসাই একমাত্র শ্রেষ্ঠতার সাধন।

জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি সুস্থ সুন্দর ভ্রমণ,

ভ্রমণে দৃঢ় হয় ভালোবাসার বন্ধন।

 

ভ্রমন সর্বদা সুন্দরকে খোঁজে,

হোক সে নিরালা তবু তারে খোঁজে,

ভ্রমণ মনের গহনে প্রকৃতিরে খোঁজে,

হোক সে কঠিন দুর্গম তবু তারে খোঁজে।


ভ্রমণ-ই প্রকৃতিকে চেনার সহজ উপায়,

শুভ কর্ম ও মনকে সুন্দর রাখার উপায়,

ভ্রমনও সাধনার অঙ্গ মুক্তির সহজ উপায়,

প্রকৃতি-সাধক সুন্দরকে খুঁজে পায়।


এই বিশ্ব জগত সর্বত্রই প্রকৃতির লীলা,

মানসিক  ভ্রমণ সেও সৃষ্টির লীলা।

ঈশ্বর রূপী প্রকৃতিরই সর্বত্র সুন্দর খেলা,

বিশ্বজনীন প্রেমই বুঝি প্রকৃতির লীলা।


মানুষ নিজের খুশিতে করে ভ্রমণ,

এভাবেই খুঁজে পায় ভালোবাসার জন,

ভ্রমণ,প্রকৃতি ও মানুষের মহামিলন ক্ষেত্র,

ভ্রমণ পিপাসু মানুষ খোঁজে সুন্দর জীবন সর্বত্র।

  <----আদ্যনাথ রায় চৌধুরী---->

            04/10/2026

======================


Tuesday, January 28, 2025

125>|| গঙ্গাসাগর ||

       125>|| গঙ্গাসাগর ||

সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কথাটা প্রচলিত থাকলেও বর্তমানে এই গঙ্গাসাগর সারা বছরের পর্যটন কেন্দ্র || 


1.>কিভাবে_আসবেন:---

Gangasagar, কম খরচে।

Sealdah south--->07:15 নামখানা local,---->নামখানা---->অটোতে ₹20/

ফেরিঘাট::--->এখন থেকে লঞ্চে ₹60/ -30 km -->গঙ্গাসাগর মেলা।

"=======================

 ট্রেনে করে আসলে শিয়ালদহ (সাউথ সেকশন)থেকে নামখানা লোকাল করে চলে আসুন কাকদ্বীপ স্টেশন || 

সেখান থেকে অটো / টোটো করে চলে আসুন লট নম্বর ৮ ফেরিঘাট এরপর লঞ্চে করে আসুন কচুবেরিয়া ফেরিঘাট || এখান থেকে বাস / ম্যাজিক গাড়ি / অটো ইত্যাদি পেয়ে যাবেন গঙ্গাসাগর আসার জন্য || 


এছাড়া বাসে করে ধর্মতলা থেকে ডাইরেক্ট চলে আসুন কাকদ্বীপ ,, সেখান থেকে একইভাবে গঙ্গাসাগর ||


2.>মন্দিরের_সময়সূচী::---

সকাল 5.40 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত খোলা থাকে ||  তবে 

সকাল 10:00 থেকে 10:30 বন্ধ হয় 

বিকেলে 3:00 থেকে 4:00 টে বন্ধ হয় || 

★★ সকাল 5:40 হয় ভোর আরতি 

★★সন্ধ্যা - 7.00 সন্ধ্যা আরতি হয় || 


◆ পুজোর ডালা কেনার জন্য এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে ওখান থেকে পুজোর ডালা কিনে আপনারা নিজে মন্দিরের সামনে গিয়ে পুজো দিতে পারবেন || 


এখানে কোন কাছাকাছি কোনো ATM নেই তাই টাকা নিয়ে যাবেন 


প্রতিবছর মকর সংক্রান্তির দিন কয়েক লক্ষ যাত্রী এই গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমে পবিত্র ডুব দেন আর তখনই হয় বিশ্ব বিখ্যাত গঙ্গাসাগর মেলা || 

========================



Tuesday, January 21, 2025

124>বারবিল, কেওনঝড়।,(লিখতে হবে)

  124>বারবিল, কেওনঝড়।,(লিখতে হবে)


উড়িষ্যার বারবিল, কেওনঝড়।,( 3দিন)


বারবিলে অনাবিল সবুজের আনন্দ:;--


বারবিল স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম কেওনঝড়। কেওনঝড় শহরে থাকার জন্য অনেক হোটেল, হোমস্টে দুটোই আছে।


 দুই দিনের ভ্রমন কেওনঝড়; বর্ষায় মন কেড়ে নেয় সবুজে।

   

 পাহাড় ও জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি শহর হল এই কেওনঝড়। মাত্র দু'দিনে এই মালভূমির মাঝে অনুভব করলাম মুক্তির স্বাদ।


দক্ষিণবঙ্গে সেই অর্থে বর্ষা দেখা না দিলেও এই মরশুমে একটা ছোট গেট-টুগেদারের প্ল্যান করতে পারেন। বৃষ্টির দিনে ঘুরে আসতে পারেন ওড়িশার কেওনঝড় থেকে। পাহাড় ও জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি শহর হল এই কেওনঝড়। মাত্র দু’দিনের ছুটিতেই আপনি এই মালভূমির মাঝে খুঁজে নিতে পারেন মুক্তির স্বাদ।


এই শহরে বাস সাঁওতাল, মুন্ডা, ওঁরাও সহ বিভিন্ন জনজাতির। কেওনঝড়কে ঘিরে রয়েছে সবুজ জঙ্গল। এর মাঝে রয়েছে একাধিক জলপ্রপাত। এগুলোই এই পাহাড়ির শহরের পর্যটন কেন্দ্রে নাম লিখিয়েছে। শহর থেকে ৫ কিলোমিটার দূরত্বে রয়েছে সানঘাঘরা। এটাও একটি জলপ্রপাত। ১০০ ফুট উচ্চতা থেকে জলধারা গড়িয়ে পড়ছে নীচে। এখান থেকে ১০ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন বড়োঘাঘরা। এই জলপ্রপাতটি ২০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ছে নীচের দিকে। এই জলপ্রপাতগুলো এই শহরের পানীয় জলের প্রধান উৎস। পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই জলপ্রপাতের ধারে স্থানীয়রা মেতে ওঠে 

প্রকৃতির শোভায় নিজেদের মিশিয়ে দেয়

মন প্রাণ দিয়ে প্রকৃতির সাথে।


কেনওঝড় শহরের মধ্যেই রয়েছে একটি জগন্নাথের মন্দির। খুব সুন্দর এই মন্দির।

তবে শহর থেকে 30 কিলোমিটার দূরত্বে রয়েছে গোনাশিকা পাহাড়ের গুপ্তগঙ্গায় বৈতরণির উৎস। এই উৎসস্থলের আকারটা অনেকটা গরুর নাকের মতো। এই গোনাশিকা পাহাড়ের বুক চিড়ে ঝাঁপিয়ে পড়ছে বৈতরণি জলপ্রপাত। এটাও একটি সুন্দর পর্যটন কেন্দ্র। কেওনঝড় থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রয়েছে গন্ধমাদন পর্বত।


তৃতীয় দিন রওনা দিলাম ঘাটগাঁওয়ের উদ্দেশ্যে। কেওনঝর থেকে মাত্র 50 কিমি দূরে ঘাটগাঁওয়।


ঘাটগাঁওয়ের পথে কানঝরি, সীতাবিঞ্জি, সীতাবিঞ্জিতে প্রাচীন লিপি এবং ফ্রেসকো পেন্টিং দেখার সুযোগ রয়েছে। এছাড়াও ঘাটগাঁওয়ের বিখ্যাত "মা তারিণী দেবীর" মন্দির রয়েছে। 

এখান থেকে কাছেই আছে গুঁড়িচাঘাঘি জলপ্রপাত। কেওনঝড় থেকে ভীমকুণ্ড আর খণ্ডধারা জলপ্রপাত, মুর্গামহাদেব, হাঁড়িভাঙা, খিচিং এই জায়গাগুলোও 

সুন্দর চারিদিকে সবুজের সমারহ।




 বৃষ্টির দিনে রোড ট্রিপের প্ল্যান? কাছেই রয়েছে নদী-পাহাড়-অরণ্যে ঘেরা বাংরিপোশি

পুরীগামী ট্রেনে চেপে খুরদা রোড স্টেশন নামতে হবে। এখান থেকে কেওনঝড়ের ট্রেন পেয়ে যাবেন। কেওনঝড় স্টেশন থেকে বাসে চেপে পৌঁছে যান কেওনঝড় শহরে। দূরত্ব ১১২ কিলোমিটার। এছাড়াও বারবিল স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন কেওনঝড়। কেওনঝড় শহরে থাকার জন্য হোটেল, হোমস্টে দুটোই পেয়ে যাবেন।



Wednesday, January 8, 2025

123>ভ্রমন--রামসেতু তামিলনাড়ু (ধনুষ্কোড়ি)::---

 

123>ভ্রমন--রামসেতু তামিলনাড়ু (ধনুষ্কোড়ি)::---

ধনুষ্কোড়ি তামিলনাড়ু::---
ডাকনাম: রামসেতু।
ধনুষ্কোড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বন দ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তে একটি পরিত্যক্ত শহর ।
এটি পাম্বনের দক্ষিণ-পূর্ব এবং প্রায় 24 কিলোমিটার (15 মাইল প্রায়) শ্রীলঙ্কার তালাইমান্নারের পশ্চিমে। শহরটি 
1964 সালের রামেশ্বরম ঘূর্ণিঝড়ের সময় ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরে জনবসতিহীন রয়ে গেছে। আজ ধনুষ্কোটিতে দিনের বেলায় শুধুমাত্র কিছু বিক্রেতা এবং রেস্তোরাঁ দেখা যায় এবং দীর্ঘ ধ্বংস হওয়া শহরের ধ্বংসাবশেষ আছে।
স্থানাঙ্ক: 9.152011° N
            79.445851° E
তামিলনাড়ু  জেলা  রামনাথপুরম
ধ্বংসপ্রাপ্ত.
উচ্চতা =০ মিটার (০ ফুট)
টেলিফোন কোড:--+০৪৫৬৭

★ বলাহয় ভারতের শেষ রাস্তা ধনুষ্কোড়ি
তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপের এক প্রান্তে অবস্থিত একটি সুন্দর এবং ঐতিহাসিক স্থান। এটি একদিকে বঙ্গোপসাগর এবং অন্যদিকে ভারত মহাসাগরের মিলনস্থল। ধানুশকোডি শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং এর ঐতিহাসিক এবং ভৌগোলিক গুরুত্বের জন্যও বিখ্যাত।

★ভৌগোলিক অবস্থান ও সৌন্দর্য:-
ধনুষ্কোড়ি ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পূর্ব সীমায় অবস্থিত। এখানকার রাস্তা সমুদ্রের ঠিক ধারে শেষ হয়েছে, যেখানে দাঁড়িয়ে  দুই মহাসাগরের মিলন দেখাযায়। সমুদ্রের নীল জলরাশি, বালুকাবেলার সৌন্দর্য এবং নির্জন পরিবেশ এই স্থানকে প্রকৃতির অপূর্ব সৃষ্টি করে তুলেছে।

★ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব:-
স্থানীয় পৌরাণিক কাহিনী অনুযায়ী,
ধনুষ্কোড়ি রামায়ণের সাথে জড়িত। বলা হয়, ভগবান রামের নেতৃত্বে হনুমান এবং বানরসেনারা এখান থেকে লঙ্কা পর্যন্ত 'রামসেতু' নির্মাণ করেছিলেন। ‘ধানুষ’ শব্দের অর্থ ধনুক, আর 'কোডি' অর্থ শেষ। এটি সেই স্থান যেখানে ভগবান রাম তাঁর ধনুকের দ্বারা সেতুর শেষ প্রান্ত চিহ্নিত করেছিলেন।

★1964 সালের প্রাকৃতিক বিপর্যয়:-
ধনুষ্কোড়ির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল 1964ত সালের ঘূর্ণিঝড়। প্রবল ঘূর্ণিঝড়ের ফলে পুরো ধানুশকোডি শহর ধ্বংস হয়ে যায়। শহরটি পরিত্যক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে এটি একটি ভূতুড়ে শহরে পরিণত হয়। যদিও আজ এখানে পর্যটকদের জন্য কিছু অংশ পুনর্গঠিত হয়েছে, তবে শহরের ধ্বংসাবশেষ এখনও অতীতের স্মৃতি বহন করে।

★পর্যটনের গুরুত্ব:-
ধনুষ্কোড়ি এখন পর্যটকদের একটি আকর্ষণীয় গন্তব্য। এখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে ধনুষ্কোড়ি বিচ, পুরোনো চার্চের ধ্বংসাবশেষ, এবং 
ধনুষ্কোড়ি রেলওয়ে স্টেশন। এছাড়াও, এখান থেকে রামসেতুর দিকে তাকিয়ে দেখা যায় সমুদ্রের নিচে অবস্থিত সেই প্রাচীন সেতুর চিহ্ন।

★ধনুষ্কোড়িতে পৌঁছোবার পথনির্দেশ :-
রামেশ্বরম থেকে  ধনুষ্কোড়ি পৌঁছানোর জন্য সড়কপথ ব্যবহার করতে হয়।
ধনুষ্কোড়ি থেকে কিছুটা দূরেই রাস্তার শেষ প্রান্তটি রয়েছে, যা ভারতীয় ভূখণ্ডের শেষ প্রান্ত হিসেবে চিহ্নিত।

★ধনুষ্কোড়ি ভারতের ভৌগোলিক এবং ঐতিহাসিক এক মহামূল্যবান স্থান। প্রকৃতির অপরূপ দৃশ্যাবলী এবং পৌরাণিক কাহিনীর নিদর্শন  পর্যটকের মনে গভীর ছাপ ফেলে।
এটি ভারতের শেষ রাস্তা নয়,
এটি এক  অভিজ্ঞতার নিদর্শন।
=========================

Friday, October 25, 2024

122>Cambodia & Thailand=লিখতে হবে।

122> Cambodia & Thailand=লিখতে হবে।

01/06/2024 to 09/06/2024

Tour itinerary::--ভ্রমণসূচী

Cambodia with Thailand (07N/08D)

Siemreap(3N).Patty's(2N).

Bangkok(2N)

Tour Conducted by The Bohemians.

1st day::--02/06/2024

(Flight AirAsia)

Kolkata to Siem Reap via Bangkok

Boarding our Flight from Netaji Subbase Chandra Bose International airport and reach 

Don Mueang in Thailand to start our

onward journey to SIEM REAP International airport, CAMBODIA.


(FD 121---00:30 CCU  Kolkata--04:30 DMK DON MUEANG.

Connect in airport Long wait--【6ঘন্টা অপেক্ষা】করার পরে

ফ্লাইট--FD 610 --10:10 DMK Don Mueang--

--11:10 SAI  Siem Reap--Angkor)

(Flight AirAsia) থাইল্যান্ড এয়ারপোর্টে ঘুরে ঘুরে সময় কাটাচ্ছি, 6ঘন্টা সময় কাটাতে হবে। তারপরে ফ্লাইটে পৌঁছবো সিম রিপে।

Upon arrival in Siem Reap, we 'll be transferred to  ●hotel in Siem Reap where we complete our check-in procedure.

Later in ●afternoon, we 'll be taken to visit the eye-catching 

●Artisan D'Angkor which is the ●●famous wood and stone handicraft center in Siem Reap.

কাঠ ও পাথরের সুন্দর কারুকার্য 

কারিগরি পূর্ন  আঙ্কোর আর্টিশান ডি-স-এংকর।

●●এখানে আংকর ভাটের(Angkor Wat) ওপর থেকে PHNOM BAKHENG পাহাড়ের ওপরে  সুন্দর সূর্যাস্ত দেখার মতন।

Angkor Wat হোল মন্দিরের শহর।

বিশ্বের বৃহত্তম মন্দির সৌধ।

তারপরে পরীদের নাচের তালে তালে 

একটি জমকালো ডিনার এবং  বিশ্রাম নিতে হোটেলে ফিরা।


The ends with a cozy overnight stay at the hotel in Siem Reap .

Overnight at Siem Reap.

     _______××_____


2nd day:---03/06/2024


দিন 2 / ( সিম রিপ )

Angkor Wat ভ্রমণ

সিম রিপ ট্যুরে এই 3 দিনের আঙ্কোর ওয়াট এবং এর বিভিন্ন মন্দিরের অবাক করেদেবার মতন সৌন্দর্য । এই সিম রিপ ট্যুরের ২য় দিনের প্রাতঃরাশের মজা নিয়ে। Angkor Thom এর দক্ষিণ গেট দেখে এবং রয়্যাল এনক্লোজার, Bayob মন্দির, Elephant and Leper King Terrace এবং Phimeanaka মন্দির ভ্রমণের আনন্দ নিয়ে চলে গেলাম Ta Promh এ  এবং নির্মাণের বিশদ ত্রাণ পর্যবেক্ষণ করলাম। 

তারপরে একটি চমত্কার মধ্যাহ্নভোজ উপভোগ করার পরে, Angkor Wat  রুটে আকর্ষণীয় Ta Keo মন্দির দর্শন। বাইরের গ্যালারির দেয়াল বরাবর বেস-রিলিফ হিন্দু পৌরাণিক কাহিনীর কাহিনী চিত্রিত করা। তারপরে  বাখেং পাহাড়ে এবং টোনলে সাপ এবং আঙ্কোর ওয়াট থেকে সূর্যাস্ত উপভোগ করা।

এরপরে একটি ঐতিহ্যবাহী শো দেখার সময় একটি উপভোগ্য বুফে ডিনার দিয়ে নিজেকে তৃপ্ত করলাম। নাইট এন্ড পাব স্ট্রিট পরিদর্শন করে দিনটি শেষ করলাম এবং তারপর হোটেলে রাতের জন্য অবসর ।

সকালের জমিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া।

Visit  some of the most sought-after tourist attractions in 

Siem Reap. The tour starts with visit to the● SOUTH GATE OF 

ANGKOR THOM, which is the home to intriguing●● historical monuments and ●● templates

Such as ●Bayon Temple. The Royal Enclosure, the Elephant, and Leper King Terrace, and more.

Later in the day, experience one of the most b

Visited tourist attractions in Cambodia-- Ta Prohm.

Established in around the 12th century AD, this ancient Buddhist temple was originally named 

●Raja Vihara and is now a UNESCO World Heritage Site. 

Being the most well-maintained and preserved temple in Combodia, Ta-prohm is famous for its  magnificent architecture and detailed inscriptions.

The surrounding greenery further adds to the serene environment of the temple.

Then in the afternoon Refuel with a hearty lunch and then get ready to further explore the richness of the 

Angkor Wat temple complex which is the largest  temple complex in the World.

The sheer grandeur of the temple 

and the old--style inscriptions on the coins projecting a 3D image 

Are hard to believe .

As we visiting Bakheng Temple the first  temple  in Angkor  area is situated on Bakheng Hill offers bewitching views of the 

Sunset  and is a major tourist 

Hotspot in Angkor for families and kids.

আজ বিকেলের দেখলাম killing fild

সেই বিখ্যাত●● কিলিং ফিল্ড WAT THMEY KILLING FIELD.  খেমারুশ বাহিনীর বর্বরতা,

পলপটের অত্যাচার 20 হাজার মানুষের মৃত্যুর সেই বর্বরতার নিদর্শন।

মানুষের কলিজা কেটেনিয়ে রান্না করে খেতো খেমারুজরা।

After that home to a thought-

provoking ( উত্তেজক)

Glass -walled stupa (কাচের দেয়ালযুক্ত স্তূপ)

that houses the remains of Khmer Rouge victims- the ruler of Camboia who was responsible for mass killings in 

Cambodia. Later in the evening, have dinner at a local restaurant in Siem Reap after which we get to enjoy the famous ●●Apsara Dance Show.

আর্টিসান ডি' আঙ্কোরের  কাঠ এবং পাথর খোদাই প্রক্রিয়াগুলি দেখুন। Wat Thmey-এ একটি মজার দর্শন উপভোগ করে যেখানে দেখলাম খেমাররুজ শিকারদের হাড় সহ কাচের দেয়ালযুক্ত স্তূপ । 

As  Dusk  falls, relish the Buffet 

Dinner with the traditional show included in this Siem Reap family tour. 


Over night at Siem Reap.

     _____××_______


  3rd --day 04/ 05/2024.

আজকের পোগ্রাম কুলেলি ফলস। kulen mountn.(Phnom kulen) night 300 miter

এবং লেক tonle sap.

৩য় দিন / (সিম রিপ)

কম্বোডিয়ায় এটি আপনার 3 দিনের ভ্রমণের শেষ দিন। একটি সুস্বাদু প্রাতঃরাশের সাথে সঠিক নোটে দিনটি শুরু করুন এবং তারপরে ভাসমান গ্রামে যান যেখানে আপনি বিশাল শান্ত ঘর এবং বিশাল মাছের ফাঁদ দেখতে পাবেন। টোনলে স্যাপ লেকে ঐতিহ্যবাহী বোট যাত্রার জন্য যান এবং চারপাশে শান্তি ও প্রশান্তি উপভোগ করুন। কিছু স্থানীয় রন্ধনপ্রণালী আস্বাদন করার পর, বাড়ি ফেরার ফ্লাইটে চড়তে বিমানবন্দরের দিকে যান।

 এই কম্বোডিয়া 3 দিনের সফরে কম্বোডিয়ার আধ্যাত্মিক ভূমিতে একটি শ্বাসরুদ্ধকর মনে রাখার মতন যাত্রা।

 বায়োব মন্দির, দ্য রয়্যাল এনক্লোজার, ফিমেনাকা, এলিফ্যান্ট অ্যান্ড লেপার কিং টেরেস, টেম্পল ট্যুর, তা প্রম এবং তা কেও সহ সিম রিপের প্রধান মন্দিরগুলি দেখা ।


After having a delicious breakfast at the hotel in Siem Reap we visited the Floating Village where we enjoyed a traditional wooden boat ride on the placid waters of Tonle Sap Lake which is considered the largest freshwater lake in Asia .

Revel in the experience of witnessing floating villages, hide fish traps, and the lifestyle of locals that is dependent on the surrounding lake.


04/05/24

বিশাল লেক টংলেসাপ  যার জলের উৎস

মেকং রিভার।

দৈর্ঘ্যে--150 কিমি

প্রস্থে----50 কিমি।

অনেক কুমিরের চাষ দেখলাম 

নোঙর করা বটে।

Overnight in Siem Reap.

-------+++++++;-------

  4th --day 05/ 05/2024---

SIEM REAP---BANGKOK--PATTAYA.

After breakfast , take the morning  flight from Siem Reap to DON

MUEANG Airport (FD611 at 11:55 SAI SIEM REAP--ANGKOR--13:00 DMK DON MUEANG,)

দুপুর 1:00 মিনিটে পৌঁছলাম 

Don Muang Airport.

ইমিগ্রেশন কর বসে রইলাম বাসের অপেক্ষায়। এখন যাব পাটায় তে।

ইমিগ্রেশন করতে সময় লাগলো 30 মিনিট।


তারপরে 2.30 ঘন্টার পথ।

On arrival at BANGKOK  DON MUEANG AIRPORT. 

We was greeted by representative.

And board in luxury air-conditioned

Coach and get transferred to PATTAYA.

Pattaya is a city on THAILAND'S eastern Gulf Coast known for its beaches.

A quiet fishing village as recently as the 1960s, it's now lined with resort hotels, high-rise condos, shopping malls,  cabaret bars and 24-hour clubs.


We have lunch at an Indian restaurant.


●●●Rest of the day is at leisure.


Afterwards, have our dinner at an Indian Restaurant.

Overnight stay at the hotel in Pattaya. 

★★Optional::-- in evening, proceed for the famous

 "ALCAZAR CABARET SHOW"

or " TIFFANY'S SHOW PATTAYA" with onward and return private transfer.

    --------++++++----------


   5th -day 06/ 05/2024.---

 CORAL ISLAND ( KOH LAN) TRIP

 WITH PARASAILING..


Overview This guided excursion makes it easy to escape Pattaya’s crowds for a day of relaxation and adventure among the white sand beaches and crystal waters of Coral Island (Koh Larn). Start your morning with a scenic speedboat ride to the island, and spend the day relaxing on the beach and enjoying activities including parasailing and snorkeling. 

Parasailing, Jet Ski, Banana Boat, 

After an early breakfast proceed to Coral Island tour.

We picked up from hotel and the van take us to the pier.

It was 30 minute journey to reach the beaches of KOH LAN by speedboat from the South Pier of Pattaya. In - between stop at the floating platform on the sea.

Enjoy parasailing where we sail using a Parachute that is dragged by a speedboat . After completing the activity, reach the famous Coral Island. 

Enjoy the beautiful beach with adventurous water sports and water activities.

After lunch, in the afternoon we transferred back to Pattaya.

After returning , the rest of the evening is at leisure.

Enjoy the colorful Beach Road and walking Street in the evening .

At night have our dinner at an Indian restaurant.

Overnight at Pattaya Hotel.

-________++++_;______

   6th -day 07/ 06/2024.----

PATTAYA---BANGKOK ( Approx 

150 KM, 2 Hours by road)


Wake up to a casual morning.

Enjoy our breakfast and start our journey to Bangkok.

Take our lunch at an Indian restaurant while heading to Bangkok.

Check in the hotel.

Evening is free to explore the busy streets of Bangkok.

Have our dinner at Indian restaurant.


Stay overnight at Bangkok hotel.


Optional::-- En-route visit 

 SAFARI WORLD.

SAFARI WORLD comprises of 

Two park--- SAFARI PARK and 

  MARINE PARK.

SAFARI PARK::;---Ride through the African inspired landscape and view wildlife animals such as 

TIGERS, LIONS, ZEBRAS, GIRAFFES, ECT. at a very close distance.

MARINE PARK::-- The jungle of Asia and Africa and Showcases a number of captivating shows such as WHITE TIGER show, DOLPHIN show, ORANGUTAN Boxing etc.

07/06/2024 --6:51 pm

চাওফায়া নদীতে ক্রুজে ডিনার ।

সন্ধ্যায়::-ক্রুজে ভ্রমণ ও রাত্রের ডিনার।

Chaophraya River cruise with live music and buffet dinner.


__________++++_________-


 ----7th day --08/06/2024.

BANGKOK  CITY & TEMPLE TOUR.


After breakfast, proceed for the city

& Temple tour of Bangkok.

This tour brings was of 3 most distinguished temples in Bangkok.

WAT TRIMIT:- The temple of the GOLDEN BUDDHA.

The statue of Buddha  is made of solid Gold weighting 5.5 tons,


WAT PHO:--the temple of     

  RECLINING   BUDDHA 

The largest and oldest in Bangkok.


শোয়ানো বুদ্ধ মূর্তি দেখতে বাচ্চা বুড়ো সকলের জন্য টিকিটের দাম জন প্রতি

300 ভাট।

300 Bhat =681.14 Indian Rupee

Jun 8, 15:08 UTC · Disclaimer

= 8.16 United States Dollar

Jun 8, 15:10 UTC · 

And

WAT BENCHAMABOPIT--The marble temple. 

Afterward, proceed to visit the 

GEMS GALLERY. the area covered here is 7200 square meters.

Then have Indian lunch in restaurant.

The rest of the day is leisure.

At night Dinner at Indian restaurant.



ওয়াট বেঞ্চামবোফিত

থাইল্যান্ডের ব্যাংককে বৌদ্ধ মন্দির


থাইল্যান্ডের দুসিত জেলার একটি বৌদ্ধ মন্দির ( ওয়াট ) । Carrara মার্বেল থেকে তৈরি মার্বেল স্থাপত্যের জন্য এটি সাধারণত মার্বেল মন্দির নামে পরিচিত । এটি ব্যাংককের অন্যতম বিখ্যাত মন্দির এবং থাইল্যান্ডের থেরাবাদ বৌদ্ধধর্মের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। 


Wat Benchamabophit 1899 সালে রাজা চুলালংকর্ন ( রামা পঞ্চম ) এর শাসনামলে নির্মিত হয়েছিল এবং 1911 সালে শেষ হয়েছিল। এটি রাজার সৎ ভাই প্রিন্স নারিস দ্বারা ডিজাইন করা হয়েছিল, যিনি ইউরোপীয় নিওক্লাসিক্যাল স্থাপত্যকে আদিবাসী থাই নকশার সাথে একত্রিত করেছিলেন। 


মন্দিরের নকশায় থাই এবং ইউরোপীয় উভয় শৈলীর উপাদান রয়েছে। মন্দিরের প্রধান অংশ, যা উবোসোট নামে পরিচিত, থাই বৌদ্ধ মন্দিরের ঐতিহ্যবাহী শৈলীতে নির্মিত। এটির অনেকগুলি স্তর বাঁকা ছাদ রয়েছে, যার প্রতিটি প্রান্তে বিস্তৃত খোদাই করা আছে। ইউবোসটের বাইরের দেয়ালগুলি ইতালির ক্যারারা থেকে সাদা মার্বেলে লেপা , তাই নাম মার্বেল টেম্পল। উবোসোটের ভিতরে একটি ব্রোঞ্জ বুদ্ধমূর্তি রয়েছে। ফ্রা বুদ্ধজিনারাজা নামে পরিচিত এই মূর্তিটি বুদ্ধের পদচারণার চিত্র তুলে ধরে। এই মূর্তিটি থাই বৌদ্ধদের দ্বারা অত্যন্ত শ্রদ্ধেয়, যারা সাধারণত মন্দিরে যাওয়ার সময় এটির সামনে ধ্যান করে এবং প্রার্থনা করে।


প্রতিদিন সকালে, যারা ভাল কাজ করতে ইচ্ছুক, মেধা সৃষ্টিকর্তা হিসাবে পরিচিত, তারা সন্ন্যাসীদের খাওয়ানোর জন্য মন্দিরে যান সকাল 6:00 থেকে 7:30 এর মধ্যে । নাখোন পথমে, সন্ন্যাসীরা তাদের বাটি নিয়ে একটি সারিতে দাঁড়িয়ে অনুদান পাওয়ার অপেক্ষায়। লোকেরা ভিক্ষুদের সাহায্য করার জন্য তরকারি, চাল , পদ্মের কুঁড়ি, ধূপ, প্রসাধন সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি দান করে থাকেন।

জানতে পারলাম মাঘী পূর্ণিমা এবং মে মাসে বিশাখা পূজার সময়  মন্দিরটি একটি দেখার মতন সুন্দর এক আয়োজন করা হিয়েথাকে। 

 সেদিন সন্ধ্যায়, বট নামে মন্দিরের চারপাশে মোমবাতি জ্বালানো মিছিল হয়। এই ছুটির দিন ও বিশেষ দিন গুলিকে স্মরণ করার জন্য অনেক লোক একত্রিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

এর পরে আমরা গেলাম  শপিং মলে 

1>For shopping, visit MBK Shopping mall, one the largest shopping mall in Bangkok.

Afterwards stop for shopping at Indra Square, Platinum, Pratham Market etc.

RETURN

BANGKOK TO KOLKATA


After finishing the last-minute shopping from the street markets,

Check out from the hotel.

Transferred to 

SUVARNABHUMI INTERNATIONAL AIRPORT

(সুবর্নভূমি ইন্টারনেশানাল এয়ারপোর্ট)

ফিরে আসবার ফ্লাইট ধরার জন্য।

Return flight to kolkata ( 09 june 

2024 Spicejet SG84--05:10 BKK Bangkok Suvarnabhumi-- 06:20 CCU Kolkata)


Tour concludes with the Bohemians experience.

Client::-----Dr Anirvid Sarkar

Length of stay:::7Night/ 7Days

No of Passenger:--10 Adults 2 Child

Departure city ::--Kolkata.

Accommodation Plan::--CPAI

Number of Rooms::---05

Rooming:::----Double share basis


Airline::---

02/06/2024-->CCU-DMK-

Airlines::--Thai Air Asia,

Flight Number::--FD 121 Timing=00:30--04:30


02/06/2024-->DMK--SAI,

Airline= Thai Air Asia ,

Flight Number::-FD 610

Timing,=10:10--11:10


05/06/2024-->SAI--DMK,

Airline= Thai Air Asia ,

Flight Number::-FD 611

Timing,=11:55--13:00


09/06/2024--->BKK---CCU

Airline= Spicejet ,

Flight Number::-SG 84

Timing,=05:10--06:40


HOTEL::--DELUXE

Mini Bar usage in the hotels

 At Siem Reap=Sarai Resort & spa


At Pattaya= Garden Cliff Resort and spa Pattaya


Bangkok=RAMADA 

By WYNDHAM

BANGKOK, SUKHUMVIT 11


--------------------

All Airlines::-Economy Class.

All hotel 3 Double, 2 Triple.


Personal expenditure like adventure, water sports and other activities.

======================


ভ্রমণ আমার শুদু আনন্দ দায়ক শখ নয়।

ভ্রমণ আমার মন প্রানের চাহিদা, আমি

অন্তর থেকে ভ্রমণকে ভালোবাসি,

তাইতো আমি ঘুরে বেড়াই দেশ থেকে দেশান্তর, শহর থেকে গ্রামের প্রতিটি প্রান্তে, প্রকৃতিকে ভালো বেশে পাহাড় পর্বত নদী নালা জঙ্গল পেরিয়ে খুঁজে চলি  নিত্য নুতন স্থান, নুতন মানুষ, জীব জন্তু,

প্রকৃতির নানা শোভা, আর এভাবেই নিজে মুগ্ধ করি  নিজেকে।

আর এই বেরিয়ে পড়তে না পারলেই 

শরীর মন কেমন যেন ম্যাজম্যাজ করে,

কিছুই ভালো লাগেনা, এমনকি নিদেন পক্ষে মাসে একবার কোথাও বেরোতে না পারলে যেন কারুর সাথে কথা বলতেও ইচ্ছা করে না,নিত্য দিনের কোন কাজেই তেমন মন বসে না।

আর তাইতো সুযোগ পেলেই বেড়িয়েপরি 


আজ সুযোগ পেলাম কম্বোডিয়া হয়ে থাইল্যান্ড যাবার।

 

টিকিট হলো,  ট্যুর প্ল্যান  ভিসা 

সকল কিছুই হল।

এবার ৮ দিন ৮ রাত্রের ট্যুরে বেরিয়ে পড়লাম।



একটু এক জনরে ইতিহাস দেখা::--

Cambodia

Country in Asia

রাজধানী: নম পেন

কম্বোডিয়া রাজ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি দেশ। এর আয়তন

 1,81,035 বর্গকিলোমিটার।

দেশটির রাজধানী: নম পেন।

রাজধানী ও বৃহত্তম শহর নম পেন হল কম্বোডিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। 

 দেশটির উত্তর-পশ্চিমে থাইল্যান্ড, উত্তরে লাওস, পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ-পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত। 

বৌদ্ধধর্মকে দাফতরিক রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


দেশটি ঔপনিবেশিকতা, ইন্দোচীন যুদ্ধ এবং খেমার রুজ শাসন দ্বারা বিধ্বস্ত হয়েছে এবং এশিয়ার অন্যতম দরিদ্র দেশ হিসেবে রয়ে গেছে। কিন্তু দেশটি আবার

 তার গৌরব ফিরে পেয়েছে এবং আজ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।


কম্বোডিয়া ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা।

এখানে সর্বত্রই উপভোগ করাযায়

 শান্ত নির্মল আনন্দ যা শারীরিক ও মানসিক ভাবে সকল ইন্দ্রিয়গুলিকে উচ্চতর এক শান্তির পরশ দেয়।


এখানে সবুজ জঙ্গলে বেষ্টিত মন্দির, সোনা ও রত্নখচিত প্রাসাদ, চারিদিকে দর্শনীয় অতি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং 

এখানকার সুস্বাদু স্থানীয় খাবার, কম্বোডিয়া যা বহু শতাব্দী ধরে ভ্রমণকারীদের আকর্ষণ করে তাঁদের

 কল্পনাকে ধরে রেখেছে। 

কম্বোডিয়ার মুদ্রা =কম্বোডিয়ান রিয়েল

 

( 1 কম্বোডিয়ান রিয়েল = 0.018 INR 

 1INR = 48.74870  KHR)


আবহাওয়া:::--


কম্বোডিয়ায় দুটি ঋতু রয়েছে - শুকনো ঋতু অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এবং আর্দ্র ঋতু মে থেকে অক্টোবর পর্যন্ত চলে। তবে, প্রতিটি ঋতুর মধ্যে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের তারতম্য রয়েছে।

কম্বোডিয়া ভ্রমণের জন্য সারা বছরই দেশটিতে যাওয়া চলে, যদিও আদর্শ মাস ডিসেম্বর এবং জানুয়ারি।


ভাষা::---

কম্বোডিয়ার সরকারী ভাষা খেমার বা খমের।

তবে এখানে ইংরেজি প্রাথমিক বিদেশী ভাষা হওয়ার কারণে, অনেক স্থানীয় ইংরেজিতে কথা বলে, বিশেষ করে শহর এবং আগ্রহের সাইটগুলিতে। 

রাস্তার সঙ্কেত গুলি খমের এবং ইংরেজি উভয় ভাষায় লেখা হয়।


কম্বোডিয়ায দেখার মতো অবিশ্বাস্য জায়গা

★★1>বাটামবাং::--

Battambang হল কম্বোডিয়ার বৃহত্তম শহর বাঁশের ট্রেন সহ,

এখানকার শৈল্পিক বুটিক, অদ্ভুত ক্যাফে এবং রেস্তোরাঁগুলি এই জায়গাটিকে সুন্দর  মনোরম পরিবেশ করে তুলেছে।

এখানে সাইকেলে ভ্রমনের জন্য একটি আদর্শ জায়গা।hi

★★2>সিম রিপ::--

সিম রিপ হল আঙ্কোরের সুন্দর মন্দিরের প্রবেশদ্বার। এটির নিজস্ব বিমানবন্দর রয়েছে, যে কারনে এখানে ভ্রমণ সত্যিই 

খুব সহজ। শহরটি  মন্দির কমপ্লেক্স থেকে প্রায় 10 মিনিট দূরে। 

দিনের বেলায়, এখানকার সবুজ জঙ্গল বেষ্টিত মন্দিরগুলি ঘুরে বেড়াতে খুব ভালো লাগে।

রাতের বেলা কিন্তু শহরের বিভিন্ন রেস্তোরাঁ এবং পাব রাস্তায় সৌন্দর্যের আলো ছড়িয়ে গম গম করে মেতে ওঠে।


★★Artisan D'Angkor::---

কারিগর আঙ্কোর হল একটি কম্বোডিয়ান সামাজিক ব্যবসা যা গ্রামীণ এলাকায় তরুণদের জন্য কাজের সুযোগ তৈরি করে, যেখানে ঐতিহ্যবাহী খেমার কারুশিল্পকে পুনরুজ্জীবিত করে। 1992 সালে প্রতিষ্ঠিত সংস্থাটি কম্বোডিয়ার সিম রিপ সেন্টারের ওল্ড মার্কেট থেকে 2 মিনিটের হাঁটা দূরত্বে স্টাং থমে স্ট্রিটে অবস্থিত।



★★আঙ্করভাট::-- (অর্থাৎ "মন্দিরের শহর/রাজধানী", "আংকর" হল সংস্কৃত "নগর" শব্দের স্থানীয় উচ্চারণ) হলো কম্বোডিয়ার একটি মন্দির চত্বর এবং এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সৌধ। যা প্রায় ১৬২.৬ হেক্টর বা ৪০২ একর।  মূলত এটি খেমের সাম্রাজ্যের রাজাদ্বারা বিষ্ণুকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। পরে এটি ধীরে ধীরে একটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়েছিল। এই কারণে এটিকে একটি "হিন্দু-বৌদ্ধ" মন্দির হিসাবেও বর্ণনা করা হয়।  মন্দির চত্বরটি একটি জাতীয় প্রতীক ও পবিত্র স্থান এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ও একটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য। 

★★wat Thmey-="killing Field"

 Pol pot এর অত্যাচার।

পলপটের খেমারুজ বাহিনীর অত্যাচার

20 হাজার মানুষকে খুন করা হয়েছে।

তাদের কলিজা কেটে রান্না করে খেতো।

যারাই খেমারুজদের আদেশ অমান্য করতো তাদের বর্বিরচিত ভাবে খুন করা হতো।

ইঞ্জিনিয়ার,ডাক্তার সকল পেশার মানুষকেই খেতে বা কৃষি কাজ করার জন্য জবরদস্তি করত।

সেই কৃষি সম্পদ তারা জোড়করে ছিনিয়ে নিয়ে পাশের দেশে বিক্রি করতো।

তাতে যে বাধা দিতো তাকেই নির্মম ভাবে হত্যা করা হতো।



★★3>সিহানুকভিল::--

সিহানুকভিল কম্বোডিয়ার একটি উপকূলীয় শহর। সাদা বালির সৈকত।

ওট্রেস বিচে  দিনেরবেলা সূর্যস্নান করার উপযুক্ত স্থান।

আর রাত্রিতে এখনকার  ক্যাসিনোগুলি 

ভরপুর আনন্দ উৎসাহের হৈ চৈ চলতে থাকে।



★★4>নম পেন::;--

নম পেন, কম্বোডিয়ার রাজধানী সদা ব্যস্ত শহর।

এখনকার রাস্তা, মন্দির এবং প্যাগোডা 

সর্বতেই সদাব্যস্ত।

ততোধিক ব্যস্ত এখনকার প্রতিদিনের বাজারগুলি। 

এখানকার পাব ও বারগুলিও বেশ সুন্দর 

হাসি খুশির আড্ডায় ভরা। 

নম পেন— রুক্ষ, আড়ম্বরপূর্ণ রাজধানী হল সুন্দর রয়্যাল প্যালেসের বাড়ি এবং 1970 এর গণহত্যার সাথে সম্পর্কিত ঐতিহাসিক স্থানগুলি দেখার জন্য এটি একটি সুন্দর স্থান।


★★5>কমপোট::--

কামপোট দক্ষিণ কম্বোডিয়ার একটি শহর যা মরিচের ( ঝাল লঙ্কা )বাগান।

সিহানুকভিলের পথে নদীতীরবর্তী শহর, বোকর জাতীয় উদ্যানের প্রবেশদ্বার এবং কম্বোডিয়ার মরিচ ও ডুরিয়ান রাজধানী

এখানে দেখতে পাওয়া যায় ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য  এবং শান্তিপূর্ণ স্থান।

এখানে নদীর তলদেশে জেট ট্যুর করা চলে।

আর এখানে আছে বোকর ন্যাশনাল পার্ক, 

ক্রুজে করে সূর্যাস্ত দেখা। সন্ধ্যায় দেখা যাবে হাজার হাজার ছোট ফায়ারফ্লাই পাড়ের গাছগুলিকে আলোকিত করছে৷


★★6>নম কুলেন জাতীয় উদ্যান::--

নম কুলেন জাতীয় উদ্যান দুটি দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত- হেলান দেওয়া বুদ্ধের বিশাল মূর্তি এবং হাজার লিঙ্গ। 


কুলেন পাহাড়ে ট্রেকিং করা চলে, এই পাহাড় যা খেমারদের মতে কম্বোডিয়ার সবচেয়ে পবিত্র পর্বত হিসাবেও বিবেচিত হয় এর  শীর্ষে জলপ্রপাতগুলিতে যাওয়ার যায়।

এটি একটি সুন্দর পিকনিক স্পট।

নম কুলেন ন্যাশনাল পার্ক  হল কম্বোডিয়ার একটি জাতীয় উদ্যান , সিম রিপ প্রদেশের নম কুলেন পর্বতমালায় অবস্থিত ।  এর সরকারী নাম জয়বর্মন-নরোডম নম কুলেন জাতীয় উদ্যান 


খেমার সাম্রাজ্যের সময় এলাকাটি মহেন্দ্রপর্বত (মহান ইন্দ্রের পর্বত) নামে পরিচিত ছিল এবং সেই জায়গাটি ছিল যেখানে রাজা দ্বিতীয় জয়বর্মন নিজেকে চক্রবর্তী (রাজাদের রাজা) ঘোষণা করেছিলেন।


নম কুলেন জাতীয় উদ্যানটি প্রাদেশিক শহর সিম রিপ থেকে প্রায় 48 কিলোমিটার (30 মাইল) এবং চার্লস ডি গল রোড হয়ে প্রসাত বান্তে স্রে থেকে প্রায় 25 কিলোমিটার (16 মাইল) দূরে স্বে লিউ জেলায় অবস্থিত । এখানে বেশ কিছু প্রকৃতির বৈশিষ্ট্য, ঐতিহাসিক স্থান এবং অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে যা কুলেন জাতীয় উদ্যানকে দেখার জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে। 


চুপ প্রিয়াহ হল একটি উপত্যকা যেখানে 16 শতকে তৈরি করা বেশ কয়েকটি মূর্তি রয়েছে। 



লিঙ্গা 1,000।

কাবাল স্পিয়ান প্রত্নতাত্ত্বিক স্থান, যা "হাজার লিঙ্গার উপত্যকা  নামেও পরিচিত", এটি কাবাল স্পিয়ান নদীর ধারে পাহাড়ে অবস্থিত, যা সিয়াম রিপ নদীর একটি উপনদী । সাইটটিতে ইয়োনি এবং লিঙ্গার অনেকগুলি পরিসংখ্যানের পাশাপাশি নদীর তল এবং তীরগুলির পাথরগুলিতে খোদাই করা অন্যান্য পরিসংখ্যান রয়েছে যা শুষ্ক মৌসুমে যখন নদী শুকিয়ে যায় তখন সম্পূর্ণরূপে প্রকাশিত হতে পারে। নদীটি অগভীর এবং আর্দ্র মৌসুমে এই স্থানে ছোট ছোট জলপ্রপাত তৈরি হয়। পার্কিং সাইট থেকে 1.5 কিলোমিটার (0.93 মাইল) জঙ্গল ট্র্যাকের মাধ্যমে চড়াই ট্রেক করে সাইটটি

দেখা যায়।


Sdach Kamlung এর সোপান হল একটি সমতল টেরেস যার মাঝখানে ইট দিয়ে তৈরি একটি ছোট ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে । সোপানটি একসময় লাভা দিয়ে আবৃত ছিল ।

ওয়াট প্রিয়াহ আং থমে পাশ ফিরে শোয়া বা হেলান দেওয়া বুদ্ধের মূর্তি ।

প্রিয়াহ আং থম  হল 8 মিটার (26 ফুট) লম্বা মূর্তিটি নির্বাণে উপনীত বুদ্ধের । 

মূর্তিটি একটি বিশাল বেলেপাথরের বোল্ডারে খোদাই করা হয়েছে। প্রিয়াহ আং থম নম কুলেনের জন্য পবিত্র এবং উপাসনাকারী দেবতা। কাছাকাছি চাম পা  এর দুটি বড় গাছও রয়েছে । 

প্রিয়াহ আং থম ছাড়াও আছে চোক রুট  প্রিয়া বাত চোয়ান টুকের পদচিহ্ন।


 জলপ্রপাত::--


নম কুলেনে দুটি প্রধান জলপ্রপাত রয়েছে 

ঋতু ও বৃষ্টিভেদে জলপ্রপাতের আকার পরিবর্তিত হয়। জলপ্রপাত দুটি পরিদর্শনের জন্য বিশেষ স্থান।


★★7>মন্ডুলকিরি::--

মন্ডুলকিরি মানে 'পাহাড়ের মিলন', যা এই অঞ্চলের জন্য উপযুক্ত বর্ণনা। 


এটি একটি সুন্দর ছোট্ট বন্য স্থান, পাইন গ্রোভ, ঘাসের পাহাড় এবং জেড সবুজ রেইনফরেস্টে পরিপূর্ণ। 

এখানকার জঙ্গলে চিতাবাঘ, ভাল্লুক  হাতি, নানান রকমের পাখি  বানর এবং বন্য শূকর দেখা যেতে পারে।


★★8>এলাচের পাহাড়::--

এলাচ পর্বতগুলি হল দক্ষিণ-পূর্ব এশিয়ার রেইনফরেস্টের শেষ সমষ্টি এবং এটি এমন একটি জায়গা যেখানে রাজকীয় হাতিরা এখনও অবাধে বিচরণ করে। এই পর্বতগুলি বিপন্ন বন্যপ্রাণী এবং সংখ্যালঘু গোষ্ঠীর আবাসস্থল। যদিও পাহাড়ের বিশাল বিস্তৃতি ভ্রমণকারীদের জন্য সীমাবদ্ধ নয়, আপনি মাঝে মাঝে এখানে একটি মেঘলা চিতাবাঘ বা একটি সূর্য ভাল্লুক দেখতে পাবেন।

★★9> বনলুং— সুদূর উত্তর-পূর্ব প্রাদেশিক রাজধানী কিছু দুর্দান্ত জলপ্রপাত এবং জাতীয় উদ্যানের কাছে


★★10> কোহ কং— থাই সীমান্তের কাছে ছোট সীমান্ত ক্রসিং শহর।


★★11> কাম্পং থম- কম পরিচিত  কম ভিড় প্রাচীন মন্দির।


★★12> ক্র্যাটি— মেকং-এর উত্তর-পূর্বে আরামদায়ক নদী শহর, এবং বিপন্ন নদীর ডলফিনগুলিকে কাছ থেকে দেখার জন্য একটি চমৎকার জায়গা।

এসকল ছাড়াও আছে

1> আঙ্কোর প্রত্নতাত্ত্বিক উদ্যান

2>বোকর জাতীয় উদ্যান


3> কাম্পং চাম

4 >রাখা— 

5> কোহ কের— 

6> পোয়েপেট— 

7> প্রেহ ভিহার— 

8> টনলে সাপ লেক— ভাসমান গ্রাম এবং SE এশিয়ার প্রধান পাখি অভয়ারণ্য সহ বিশাল হ্রদ


■■■■■■◆◆■■■■■■■■■■■



Thailand

থাইল্যান্ড ::---


থাইল্যান্ড ভ্রমণ::--

প্রাকৃতিক অপরূপ রূপলাবণ্যে পরিপূর্ণ

এই থাইল্যান্ড।

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি পর্যটনের উপযুক্ত সুন্দর একটি দেশ। 

এ হেন সুন্দর দেশটিকে ভ্রমণের 

স্বর্গরাজ্যে রূপে চিহ্নিত করা চলে।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে আসে এই থাইল্যান্ডে তাদের মনের ভ্রমণ পিপাসা মেটাতে।


এশিয়া মহাদেশের একটি দেশ যার নাম ছিল শ্যাম দেশ, বর্তমান নাম থাইল্যান্ড

বা থাই রাজ্য, যার রাজধানী ব্যাংকক।


দক্ষিণ-পূর্ব এশিয়ার  5 লক্ষ 13 হাজার একশত কুড়ি(5,13,120) বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত 7 কোটি জনসংখ্যার একটি দেশ। 


এর উত্তরে মিয়ানমার ও লাওস, পূর্বে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মিয়ানমার অবস্থিত। এছাড়া দক্ষিণ-পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সামুদ্রিক সীমান্ত ভাগ করে। থাইল্যান্ডে একাধিক অভ্যুত্থান ও সামরিক একনায়কতন্ত্রের অভিজ্ঞতা লাভ করেছে। ২০১৯ সাল থেকে থাইল্যান্ড নামমাত্র একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। তবে বাস্তবে সংবিধানের কাঠামোগত সুবিধাগুলো ক্ষমতায় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে সুনিশ্চিত করেছে। ব্যাংকক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ-পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনও কোন ইউরোপীয় বা বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ১৯৩২ সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। ১৯৩৯ সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল। ঐ বছর এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয়।

=========================

থাইল্যান্ডের দর্শনীয় স্থান::--

ক্রাবি:--শহর

 

থাইল্যান্ডের পশ্চিম উপকূলে ফাংঙ্গা ও ট্রাং আইল্যান্ডের মাঝে, ক্রাবি নদীর তীরে অবস্থিত ভ্রমণ পিপাসুদের পছন্দের শহর ক্রাবি। 


ফুকেট ::--

থাইল্যান্ডের ব্যাংকক (Bangkok) থেকে প্রায় ৮৪৫ কিলো দূরে স্বপ্নের শহর ফুকেট (Phuket) অবস্থিত। এই শহর যেন বিনোদনের সকল পসরা সাজিয়ে …

পাতায়া::--

থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় ১৫৮ কিলো দূরে অবস্থিত পাতায়া (Pattaya) শহর। এশিয়ার মধ্যে অন্যতম একটি হানিমুন স্পট হিসেবে পরিচিত এই …

ব্যাংকক;;--

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (Bangkok)। ফ্রায়া নদীর তীরে গড়ে উঠা ব্যাংকক থাইল্যান্ড (Thailand) উপসাগরের বেশ কাছে অবস্থিত প্রানবন্ত একটি শহর।

============================

রাজীব পাল।


কাজুকে কম্বোডিয়ায় বলে=চানখি।

258 রকম চাউল।

চীন সব তৈরি করেছে

মেকং নদী , ইম্পরট্যান্ট।

নমস্কার=চামৃত সু।

ধন্যবাদ=আঁকুন।

এখন লোকাল সময়12:57 দুপুর

কলকাতার সময় 11:30 মিনিট am


 1:27 minit difference.


==========◆◆◆◆◆◆●●●●●●●

07/06/2024 --6:51 pm

চাওফায়া নদীতে ক্রুজে ডিনার ।

12/06/2024-::Bangkok Suvarnabhumi--BKK---CCU

Airline= Spicejet ,

আমাদের ফ্লাইট ব্যাংকক সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে কোলকাতা টাইম সকাল 07:30তে 

 নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো

         END

=====================




121>শান্তিনিকেতন, বোলপুর::- লিখতে হবে-

  121>শান্তিনিকেতন, বোলপুর::--(লিখতে হবে)


22/03/2024

আমরা পৌঁছে গেলাম বোলপুরে,

এবার আমাদের ঠিকানা::---

ঠাকুর দালান,

138,দোপটি, 

সবুজপত্র,

সরপুকুরডাঙ্গা,

শ্রীনিকেতন, বোলপুর,

বীরভূম:--731236

PIN:--731236


【【 এই শান্তিনিকেতন এখন যেখানে এতো প্রতিষ্ঠান, শিক্ষা কেন্দ্র।

এক সময়ে এই ভূখন্ড ছিল ধু ধু জনশূন্য তরুশূন্য নির্জন প্রান্তর ।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের বাবুদের কাছ থেকে দুটি ছাতিম গাছ কে কেন্দ্র করে কয়েক বিঘা জমি কিনে ছিলেন। সেই জমিতেই বর্তমানের শান্তিনিকেতন।

এক সময়ে এই প্রান্তরে একদল ডাকাতের বাস ছিল। ডাকাতি করার মতন এটি সুন্দর জায়গা ছিল বটে।

শান্তিনিকেতনের দক্ষিণ দিকে একটি জলাশয় আছে। সেই জলাশয়ের ধারেই ভুবনডাঙা গ্রাম। ডাকাতের এই গ্রামেরই অধিবাসী।

শোনাজায়, ডাকাতেরা মহর্ষির প্রভাবে ডাকাতি ছাড়িয়া কৃষিকাজ করতে শুরু করে।

সেই ডাকাতের সর্দার পরবর্তী সময়ে যখন তিনি শান্তিনিকেতনের পরিচারক রূপে কাজ করিতেন তখন তিনি লম্বা একহারা ছিপ ছিপে চেহারা গোঁফদাড়ি কমানো , চুল পাকা, রঙ কালো, স্বল্পভাষী।


ডাকাতি জীবনে এই মানুষটিই "নাকি

লাঠি ও তরবারি খেলায় ওস্তাদ ছিল, আর রণপা চড়িয়ে এক রাত্রিতে নাকি বর্ধমান গিয়া ডাকাতি করিয়া ফিরিয়া আসিয়া, ভোররাত্রিতে নিজের বাড়িতে ভালোমানুষটির মতো ঘুমাইয়া থাকিত।")☺️




আজকের  ঠিকানা ছাতিমের ছত্রে

শান্তিনিকেতনের সবুজ পত্রে।

রাঙ্গামাটির দেশ রাঢ় ভূমি বীরভূম,

সকল ধর্মের মিলন ক্ষেত্র এই বিটভুম।

আমাদের ঠিকানা 

শ্রীনিকেতন, গোয়ালপাড়া,

হাউজিং কমপ্লেক্স-সবুজপত্র,

138, দোপাটি, ঠাকুর দালান।


 বীরভূমের নদীগুলি অজয়, কোপাই,

ময়ূরাক্ষী, দারকা, ব্রাহ্মণী,

এই সকল নদীর তীরে গড়ে ওঠা কত ইতিহাসের স্বাক্ষী বয়ে নিয়ে চলেছে সেই কোন কাল থেকে।

সে সকল আজ ইতিহাস,

যদিও বোধহয় কেউ মনে রাখেনি সেই ইতিহাস।

তবুও ইতিহাস তো থেমে থাকেনা সময়ের তালে ইতিহাসও এগিয়ে চলে।

আর সেই এগিয়ে চলার ইতিহাসের স্বাক্ষী নিয়েই আজ দাঁড়িয়ে আছে বীরভূমের একেবারে দক্ষিণে বোলপুর শহরের নিকটের গ্রাম গুলি যেমন রাইপুর-সুপুর

পঞ্চায়েত এলাকা।যার অন্তর্গত কয়েকটি গ্রাম যেমন রাইপুর, কাঁকুটিয়া,কার্তিকডাঙ্গা, দেউল, সেনকাপুর,মির্জাপুর, চন্দনপুর,কাশিপুর,

নূরপুর,সুপুর,রামচন্দ্রপুর, রজতপুর,

পূর্ববাহাদুরপুর,নারায়ণপুর, অভিরামপুর,প্রভৃতি।


বোলপুর শহর পেরিয়ে কবি জয়দেব রোড ধরে ইলামবাজার যেতে বাঁ দিকে রাইপুর।

রাইপুর থেকে কাঁকুটিয়া হয়ে সোজা অজয় নদীর দিকে এগিয়ে গেলেই পৌঁছে যাওয়া যায় দেউলি।


অজয় নদ::--


অজয় নদিকে ঘিরে গড়ে ওঠা সকল গ্রামগুলি আজও সকলের অজান্তে বয়ে নিয়ে চলেছে নানা ঘটে যাওয়া ইতিহাসের শেষ চিহ্নটুকু।

কোথাও ভাঙ্গা মন্দির কোথাও ভাঙ্গা বিশাল অট্টালিকার কিছু অংশ আজও দাঁড়িয়ে আছে ঘন জঙ্গলের ভিতরে সেদিনের স্বাক্ষী নিয়ে।

রাঢ় বাংলার অতি পরিচিত নদের নাম অজয় নদ যে নদ রাঢ় অঞ্চলকে দুইভাগে ভাগ করেছে।

অজয়ের উত্তর অংশ উত্তর রাঢ় আর দক্ষিণ অংশ দক্ষিণ রাঢ়।

একসময়ে অজয় নদ কে ঘিরে কত সভ্যতা গড়ে উঠেছিল।

আজ অবশ্য নিজের বয়ে আনে বালুতেই নিজের পথকে অবরুদ্ধ করে মৃত প্রায়।

তথাপি বর্ষায় দুকূল ভাসিয়ে বয়ে চলে অজয় নদ।

অজয় নদ বিহারের জামুই জেলার চাকাই ব্লকের বাটপার অঞ্চলের 300মিটার উঁচু পাহাড় থেকে উৎপন্ন হয়ে দেবীপুরের নিকট ঝাড়খণ্ডে প্রবেশ করে। সেখান থেকে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনের নিকট শিমজুরিতে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বীরভূম- বর্ধমান

জেলার সীমানা নির্ধারণ করে কাটোয়ায় ভাগীরথী নদীতে মিশেছে।

অজয় নদের মোট দর্ঘ্য 288 কিলোমিটার

যার 152 কিলোমিটার পশ্চিমবঙ্গে অবস্তিত । 

অজয় নদের প্রধান উপনদীগুলি হল পাথরো,জয়ন্তী,তুমুনি ও কুনুর।

কতো কবি এই অজয়কে নিয়ে লিখে গেছেন কতো কবিতা।

সেই সকল কবিতা আজও মনে পরে

"অজয় নদে বান ডেকেছে / ঘর-বাড়ি সব তলিয়ে গেছে"। অথবা

অজয় নদে এল বান /জলে ভাসে সোনার ধান।

আবার

অজয়ের তীরে বাস,/ চিন্তা বারো মাস।


এই অজয়ের তীরেই  ছিল তাম্রশ্মীয় সভ্যতা।

বর্ধমান জেলার রামনগরে অবস্তিত সিন্ধু সভ্যতার সমসাময়িক পাণ্ডু রাজার ঢিবি অজয় নদের নিকটেই অবস্থিত।

অজয়ের তীরেই কবি জয়দেব তাঁর পদাবলি রচনা করে গেছেন। আজও

প্রত্যেক বৎসর পৌষ সংক্রান্তিতে অজয়কে কেন্দ্র করে কেন্দুলিতে নানা সাধু, সন্ন্যাসী, বাউলের ভিড় জমে।


অজয় নদ একাধারে যেমন বহু সৃষ্টাত্মক

ঘটনার সাক্ষ্মী তেমনই নানান অঘটনের সাক্ষ্মী ও।

বহুনদীই  মানুষের সুখ ও দুঃখ উভয়ের কারণ,

অজয় নদও তেমনি কতো শত মানুষের মুখে হাসি ফুটিয়েছে।আবার কতশত মানুষের চোখের জল মিশে আছে এই অজয় নদের জলে।


রাইপুর-সুপুর  রাজবাড়ী::--


সিউড়ি হইতে বোলপুর যাবার যে রাস্তা আছে আমদপুর স্টেশন থেমেও সেই রাস্তা 

ধরে বোলপুর যাবার পথে রায়পুর যাওয়া যায়।

মহর্ষি দেবেন্দ্রনাথ এই রায়পুরের বাবুদের কাছ থেকে দুটি ছাতিম গাছ কে কেন্দ্র করে কয়েক বিঘা জমি কিনে ছিলেন।

সেই জমিতেই বর্তমানের শান্তিনিকেতন।


রায়পুরের সিংহ জমিদারেরা মহর্ষি দেবেন্দ্রনাথের ভক্ত ছিলেন।

এই পরিবারের শ্রীকণ্ঠ সিংহ মহর্ষির একজন প্রধান শিষ্য ছিলেন।

বর্তমানে ধ্বংস প্রায় বিশাল অট্টালিকা মনেহয় ভুতুড়ে রাজ বাড়ি।

তাইতো অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে এই ভুতুড়ে রাজ বাড়িতে।

আমরা আজ দেখলাম  রাইপুর-সুপুরের সেই রাজবাড়ী।


সাথে দেখলাম বট গাছে আষ্টে-পিষ্ঠে বেষ্টিত শিবিক্ষা মন্দির।


শিবিক্ষা মন্দির::---


রাজা সুরথ দেবী শিবিক্ষার আরাধনা করতেন। গ্রামের পশ্চিম দিকে জঙ্গলে ঢাকা ছিল এই মন্দির। বট গাছের ঝুড়ি সম্পুর্ন রূপে ঘিরে রেখেছে মন্দির টিকে। দিনের বেলায়ও মন্দিরের কাছে পৌঁছনো অসম্ভবছিল। বর্তমানে মন্দিরের পথের জঙ্গল পরিষ্কার করে মন্দিরের কিছু সংস্কার করার চেষ্টা হয়েছে দেখে একটু ভালো লাগলো।

জানলাম এই মন্দিরে ধুম ধাম করে দুর্গাপূজা হয়।

এই মন্দিরের পশ্চিম দিকে আছে বাঘালা

পুকুর। পুকুরটির  পূর্ব পাড়ে বাঁধানো সিঁড়ির দুই ধরে নাকি দুইটি বাঘের মূর্তি ছিল। সেগুলি এখন আর নেই।

এই বাঘের মূর্তি থেকেই পুকুরের নাম বাঘ ওয়ালা পুকুর।

তারপরে দেখলাম


সুরথেশ্বর মন্দির ও সাঁতার নামক এক সুগভীর জলাশয়।

রাজা সাতরায়ের জলাশয়।


শাহরাজ পীরতলা।

আনন্দচাঁদ গোস্বামীর আশ্রম::--

আশ্রমের প্রবেশদ্বারের ভগ্নাবশেষ 

কিছু কিছু মন্দির অট্টালিকার ভগ্নাবশেষ।

আনন্দচাঁদ গোস্বামীর অনেক লৌকিক ও অলৌকিক কথাই শুনলাম নিকটবর্তি ক্লাবের ছেলেদের মুখে।


সুপুরের জোড়া শিব মন্দির::--

অষ্টাদশ শতাব্দীর এই সুপুরের মন্দির এক প্রধান আকর্ষণ কেন্দ্র।

এই মন্দির সুপুর- নূরপুরের মিনিবাজার থেকে ভেদিয়া যাবার পথে ডানদিকে এই মন্দির দুটি দাঁড়িয়ে আছে অনেক স্বাক্ষী বোয়ে নিয়ে।

আটকোনা মন্দিরটির দেওয়ালে টেরাকোটা কারুকার্য  তৎকালীন সমাজ জীবনে শিল্পসত্তার পরিচয় বহন করে চলেছে।

 

রাইপুর ও সুরুল কুঠিবাড়ি,::--



 

রাইপুরের জমিদার বাড়ি,সুরুলের কুঠি বাড়ি সকলেই শান্তিনিকেতনের সাথে নানা ভাবে ওতপ্ৰত জড়িত।

সুরুলের কুঠি বাড়িটি তৈরি হয়েছিল সেই বর্ধমান সাইথিয়া লুপ রেললাইন তৈরির সময়। পরে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি কিনে নিয়ে ছিলেন।

রাই পুরের জমিদার বাড়িতে  বেশ কিছু সিনেমার শুটিং হয়েছিল।

যেমন 

1>দিলীপ রায় পরিচালিত উত্তম সৌমিত্র অভিনীত দেবদাস।

2>মৃনাল সেন পরিচালিত শাবানা আজমি , নসসিরুদ্দিন অভিনীত খন্ডহর।

এছাড়া আরও অনেক সিনেমা যেমন 

ফেলুদা 30, শত্রু, যেখানে ভূতের ভয়,

চাঁদের পাহাড় ,আরও অনেক সিনেমা।

এখানে অভিনয় করে গেছেন অনেক অভিনেতা, অভিনেত্রী। যেমন --

উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি,

শাবানা আজবি,নাসিরউদ্দিন সাহ,

রঞ্জিত মল্লিক,সন্ধ্যা রায়, রবিঘোষ,

রূপা গাঙ্গুলি,সব্যসাচি চক্রবর্তী, জিৎ,

নুসরাত জাহান, দেব, আরও অনেকে।


রাইপুর অনেক বীর সন্তানের জন্ম দিয়েছে। অনেক স্বাধীনতা সংগ্রামী।

তাদের অসামান্য প্রচেষ্টায় ধনয় হয়েছে রাইপুর।

রাইপুরের রাজবাড়ীর দুর্গাপূজা ও

ধর্ম পূজা  বিশেষ উল্লেখযোগ্য পূজা।


হাটপুর ::--

হাটপুরের কআঁকুটিয়া গ্রামের কালী মন্দির।

প্রতাপনারায়নের কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন।

তাড়াপীঠের সাধক বামাখ্যাপা এই মন্দিরে 

পঞ্চমুন্ডির আসনে দেবী কালিকার প্রাণ প্রতিষ্ঠা করেন। প্রতি আমাবস্যাতে দেবী কালিকার পূজা হয়।

মন্দিরের পাশেই রবীন্দ্রনাথ সিংহের সমাধি রয়েছে।


এবার পৌঁছলাম গ্রাম দেউলি।::---

অতি শান্ত কোলাহল মুক্ত গ্রাম দেউলি।এখানে আছে কয়েকটি মন্দির।

দেউলেশ্বর লিঙ্গ ও । এটি একটি উঁচু মন্দির।

দেউলেশ্বর লিঙ্গ ও বিষ্ণু মূর্তি আছে এই মন্দিরে।


-------------------------

■■■■■■■■■




শান্তিনিকেতনে হোলি/দোল কাটাবো একটু শান্ত গভীরে নূতনে থাকবো।

রং খেলা হবে গানে গানে,

কথা হবে হৃদয়ে মনের গোপনে।

সপ্ন দেখা হবে নীরবে মনে,

নুতন পুরাতন সকল মনে।

লাগবে হওয়া পলাশের বনে,

রাঙিয়ে দেবে আদরে আদরে।

কথা হবে সেই আম্র কাননে,

যেখানে মিলবো হোলির রঙে।


24/03/2024

গোয়াল পাড়ার গরু বাছুরের পেছন পেছন

কোপাই নদীর চড়ে ষণ,খাগের ঝড়ের পাশদিয়ে,

পেঁয়াজ খেতে পেরিয়ে নদীর বাঁকে

কাটিয়ে দিলাম একটি সকাল মন রাঙিয়ে পলাশের সাজে।

এখনো সেজে ওঠেনি সোনাঝুড়ির হাট,

চারিদিকে দোলের সাজো সাজো ভাব।

সকালের হওয়ায় একটু শীতল ছোঁয়া,

বসন্তের পরশ স্নিগ্ধ মধুর হাওয়া।

দেখলাম এক প্রজেক্ট

যেখানে কাকাতুয়া ও মেকাওয়ের পালন

ডিম ফুটিয়ে বাচ্চা করা হচ্ছে যত্নে।

কোপাই নদীর বাঁকে যেখানে একটু জল আছে জমে, সেখানে স্নান করা যায় আরামে, বেশ  স্বচ্ছ জল, তবে  পারে ঘাসে দেখলাম প্রচুর জোঁক , তাই গ্রাম বাসীরা বার বার নিষেধ করছিল ঘাসের জঙ্গলে না যাবার জন্য।

ঘাসের জঙ্গলে আছে শন,আরখাগ ঘাস।

শনঘাসের পাতা একটু ছুতেই হাত কেটে গেল। কি ভীষণ ধার, জেন তীক্ষ্ণ ধারের চাকু বা করাতকেও হার মানায়।

========================

বিকেলে NGO--

Sehalai -


আজ আমরা শান্তিনিকেন হয়ে পৌঁছে গেলাম  গ্রাম:-উত্তর সেহালাই, বীরভূম।

বিনেপয়সার বাজার নিয়ে।

আজ এখানে এই বীরভূমের সেহালাই তে

 শুরু হল এক টি নুতন উনিট এখানে

শিশুদের শিক্ষার সাথে সাথে ,কেরাটে, ফুটবল ও নানান খেলা ধুলার প্রশিক্ষণ দেওয়া হবে।

সাথে আছি আমরা কিছু স্পন্সর নি

ওদের একটু সহায়তাতে।

সাথে আমাদের বিনে পয়সার বাজার।

আমরা পূর্বিতা, অপ্রাজিতা, সকলে মিলে।


==================


Sehalai - Village

Gram Panchayat : Kasba

Block / Subdivision : Bolpur Sriniketan

District : Birbhum

State : West Bengal

Pincode : 731204

Area : 328.54 hectares

Population : 1,408

Households : 315

Assembly Constituency : Nanoor

Parliament Constituency : Bolpur

Nearest Town : Bolpur (8 km)



================


आज मै सेहालाई, बीरभूम में।

सदा खुस रहिये।

मंगलमय ईश्वर आप को पूरा पारिवार सहित सभीको मङ्गल करे।

मै दो दिनसे बीरभूम की एक गांव में हैं।

उहाकी सारे गावकी बच्चा को खेल की सरंजाम कपड़ा कमीज।

लड़कियों की सारी, हर घर के लिऐ कम्बल ब्यबस्था किये।

आज होली की दिन 

शांतिनिकेतन में होली की सुंदर अनुष्ठान में शामिल हुआ।







===================

দেখলাম শ্যাম বাটি বাজার, বেশ সুন্দর বাজার, সকলকিছুই পাওয়া যায় এই বাজারে।

তারপরে গেলাম 

সুরুল রাজবাড়ী (বড়বাড়ি).


তাপরে গেলাম 

রাইপুরের সুপুর রাজ বাড়ি।

পরিত্যক্ত রাজ বাড়ি বা ভুতুড়ে রাজ বাড়ি।

অনেক সিনেমা হয়েছে এই রাজ বাড়িতে।



সুরুল রাজবাড়ী::----


কবিগুরুর শান্তিনিকেতন থেকে মাত্র তিন কিলোমিটারের পথ  সুরুলের জমিদারবাড়ি। অনেকে একে সুরুলের রাজবাড়িও বলেন আবার কেউ কেউ 

আবার বড় বাড়িও বলেন।


জানলাম সুরুল জমিদারবাড়ির 

নানান   বৈচিত্রের কথা।

দুই সরীকে দুই পুজোর কথা।

তার থেকেও ভালো লাগলো পুরোনো দিনের কিছু গল্প কথা।

°=========≠=====

বৈষ্ণবমতে পুজিত হন মা দূর্গা। কিন্তু বলিও হয় পুজোপ্রাঙ্গণে। রয়েছে শালগ্রাম শিলা। সুরুলের জমিদারবাড়ির পুজোয় পরতে পরতে রয়েছে বৈচিত্র্য।

পুজোর মাসখানেক আগে থেকেই সেখানে আয়োজনের তোড়জোড় শুরু। রাঙা মাটির বুকে মা দুর্গার পুজো চলছে গত ২৮৯ বছর ধরে। পুজোর আগে আগে চরমে ওঠে ব্যস্ততা। নাটমন্দিরে চলে প্রতিমা সজ্জার কাজ। আলোয় ঝলমল করে ওঠে সরকারবাড়ির আনাচ কানাচ।



বাংলার দুর্গাপুজোর চেহারা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে অনেকটাই। ভিড় বেড়েছে থিম পুজোর। তার মধ্যেও সাবেক রীতির আবহ ধরে রেখেছে হাতে গোনা কিছু বনেদি বাড়ি। সুরুলের জমিদারবাড়ি তাদের অন্যতম। ষষ্ঠীতে সরকারবাড়িতে মায়ের বোধন। সপ্তমীতে নবপত্রিকাকে স্নানের পর দোলা করে নিয়ে আসা হয়। সেই স্নানের অনুগামী হয় এক জমজমাট শোভাযাত্রা। নবপত্রিকা স্থাপনের পর বাড়ির বয়োজেষ্ঠ সদস্য নাড়ু-মুড়কির লুট দেন। প্রতি বছর তাতে শামিল হন পরিবারের সব সদস্য ও গ্রামবাসীরা।


রথের দিন থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ।

কীভাবে শুরু এই সরকারবাড়ির পুজো? ফিরে দেখা যাক সেই ইতিহাস। জমিদারবাড়ির সদস্যদের আদি নিবাস বর্ধমান। বর্ধমানের নীলপুরের ভরতচন্দ্র ঘোষ ছিলেন অপুত্রক। পুত্রসন্তান লাভের আশায় একবার কাশী যাত্রা করেন তিনি। পথে সস্ত্রীক আশ্রয় নেন সুরুলে গুরুর বাড়িতে। গুরু বাসুদেব ভট্টাচার্য সুরুলের শ্যামসুন্দর মন্দিরের সেবাইত। তিনিই শিষ্যকে উপদেশ দেন সুরুলে থাকতে, সেখানেই পুত্রসন্তান হবে তাঁর। বাস্তবে ফলে যায় গুরুর কথা। সুরুলেই জন্ম নেয় তাদের সন্তান কৃষ্ণহরি।


কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে রীতিমতো সুখ্যাতি অর্জন করেছিলেন। প্রভাব প্রতিপত্তি বেড়েছিল আড়ে বহরে। তাঁর আমলেই ব্রিটিশরা তাদের ‘সরকার’ উপাধি প্রদান করেন। মূলত জাহাজের পাল তৈরির কাপড় আর নীল চাষের ব্যবসা ছিল এই পরিবারের। ভরতচন্দ্রের আমল থেকেই শুরু সরকারবাড়ির দুর্গাপুজো। শ্রীনিবাস সরকারের আমলে পুজোর আটচালা তৈরি হয়। তখনকার দিনে খরচ হয়েছিল মোট ১৮ হাজার টাকা*। পরে ছেলেদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয় পারিবারিক বিবাদের জেরে। সেই থেকে ছোটো তরফের বাড়িতেও আলাদা করে আয়োজন হয় পুজোর। 


তবে এখন আর বিবাদের রেশ নেই। দুই পক্ষই দুই তরফের পুজোয় সানন্দে যোগ দেন। পর্যটকের ভিড়ও সামাল দেন মিলেমিশেই।



একচালার ডাকের সাজের প্রতিমা। পাঁচ পুরুষ ধরে মৃৎশিল্পীরা প্রতিমা বানাচ্ছেন সুরুলের রাজবাড়িতে। 


বর্তমানে সুভাষ সূত্রধর ও তাঁর পু্ত্র রয়েছেন সেই দায়িত্বে। পুজোর দিনে মা সেজে ওঠেন রাজবাড়ির সোনার অলংকারে। বাংলাদেশের শিল্পীর হাতে তৈরি হয়েছিল সেই ভূষণ। দেবীর সব অস্ত্রশস্ত্রই প্রায় তিনশো বছরের পুরনো। মেয়েরা নন, ষষ্ঠীর রাতে বাড়ির ছেলেরাই থাকেন মাকে সাজানোর দায়িত্বে। পঞ্চমী থেকেই নাটমন্দির আর ঠাকুরদালান সেজে ওঠে বেলজিয়াম থেকে আনা ঝাড়লন্ঠন ও রঙিন বাতিতে। ভিতরে থাকে রেড়ির তেলের প্রদীপ।


সুরুলের জমিদারবাড়ির ঠিক উত্তরেই রবীন্দ্রনাথের গ্রামোন্নয়ন প্রকল্প শ্রীনিকেতন। মহর্ষি দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনের জমির বেশ কিছুটা পেয়েছিলেন সরকার পরিবারের কাছ থেকেই। জমিদারবাড়িতে নিয়মিত যাতায়াত ছিল রবীন্দ্রনাথ আর রথীন্দ্রনাথের। গান্ধিজিকে নিয়ে রবীন্দ্রনাথ এক ঘরে রাত কাটিয়েছিলেন। এখনও সেই স্মৃতিদাগ লেগে আছে সরকারবাড়িতে।


এই পুজোয় অন্নভোগের রীতি নেই। বৈষ্ণব এবং শাক্ত দু’মতেই পুজো হয়। এক মাস আগে তৈরি করা হয় পুজোর নির্ঘণ্ট। সপ্তমী, অষ্টমী ও নবমী তিন দিনই বলির রীতি রয়েছে। সপ্তমীতে চালকুমড়ো, অষ্টমীতে পাঁঠা আর নবমীতে চালকুমড়ো-আখ বলি হয়। তবে নারায়ণের সামনে বলি হয় না। ওই সময়টুকু নারায়ণ থাকেন তাঁর নিজের মন্দিরে। বাকি সময় তাঁর সামনেই দেবীর আরাধনা চলে। পুজোর এই তিন সন্ধেতে নাটমন্দিরে যাত্রার আসর বসে। কিছু বছর আগেও বাড়ির মেয়েরা চিকের আড়াল থেকে যাত্রা দেখতেন। এখন ছেলেদের সঙ্গে কোমর বেঁধে পুজোর কাজকর্ম থেকে জোগাড়যন্তর সবটাই করেন। পুজোর ক’দিন সরকারবাড়ির কচিকাঁচারাও নাটক-নাচ-গানে মাতিয়ে রাখে সরকারবাড়ির আঙিনা।


পরিবারের অনেক সদস্যই এখন বিদেশ বিভূঁইয়ে থাকেন। কিন্তু পুজোর সময় চারটে দিন তাঁরা ঘরে ফিরবেনই। এই কদিন ফেরা মানে লালমাটির দেশে পরিবারের ঐতিহ্যের কাছে ফেরা। এই দিনগুলো ঐতিহ্যের পুরনো সুগন্ধে স্মৃতি ও সুখকে জারিত করে নেওয়ার পালা। পুজোর আঙিনায় দুটো ভিন্ন ভিন্ন সময়ের প্রতিনিধিরা একত্র হয়ে দাঁড়ায়, আনন্দের আয়োজনে মেতে ওঠে। দুটো সময় পরস্পরকে আপন করে নেয়। চলেই এল সেই দিনগুলো। অপেক্ষা তো শেষ!


====================__



কালিকা পুর রাজবাড়ী।

মৌখিড়া, পূর্ব বর্ধমান।


=======================


কালিকাপুর রাজবাড়ি।::--


 বর্ধমানের অন্যতম বিখ্যাত পুজো হল এই সাত ভাইয়ের পুজো। ৪০০ বছর পুরনো এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস। জানতে চান সেই ইতিহাস? দেখুন।


কালিকাপুর রাজবাড়ি বর্ধমান শহরের খুব কাছেই অবস্থিত। দুই জায়গার দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার। কালিকাপুরে অবশ্য দুর্গাপুর থেকেও আসা যায়। দুর্গাপুর এবং কালিকাপুরের দূরত্ব হল ৩২ কিলোমিটার। আর এই কালিকাপুর রাজবাড়ির এই দুর্গাপুজো হচ্ছে ৪০০ বছরের পুরনো। আর এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে প্রচুর ইতিহাস।



এই রাজবাড়ির পুজোকে সকলে সাত ভাইয়ের পুজো বলেই চেনে। পূর্ব বর্ধমানে অবস্থিত আউশ গ্রামের এই কালিকাপুর রাজবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানান লোকগাঁথা।


বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। তিনি ৪০০ বছর আগে দেওয়ান ছিলেন রাজবাড়ির। রাজার সুনজরে পড়ায় তিনি কাঁকসার এক বড় অঞ্চলের জমিদারিত্ব পান। তখন তিনি সেখানে সমস্ত জঙ্গল, ইত্যাদি কেটে বাড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করেন। তিনিই সেখানে তৈরি করেন দুর্গামন্দির থেকে পুকুর, বাগান, সমস্ত কিছুই। পরবর্তীকালে এই বাড়ি কালিকাপুর রাজবাড়ি নামে খ্যাতি অর্জন করে। কিন্তু একটা সময়ে এখানে সাতজন ভাই মিলে একত্রে পুজো করতেন বলে সকলে এই পুজোটাকে সাত ভাইয়ের পুজো বলেই চেনে।


এখানে একটি আটচালা মণ্ডপে পুজো হয় জার তিনদিক ঘেরা। অতীতের সমস্ত রীতিনীতি মেনেই এখনও পুজো হয়ে থাকে এখানে। তবে সেই জৌলুস খানিকটা হারিয়েছে। কৃষ্ণনবমীতে পাঁঠাবলি দিয়ে দেবীর বোধন করা হয় এই পুজোতে। এছাড়া পুজোর মধ্যেও তিনদিন বলি দেওয়ার প্রথা আছে এই বাড়িতে। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বলি হয় এই রাজবাড়িতে। আগে অবশ্য নবমীতে বলি হতো, সেদিন মহিষ বলি দেওয়া হতো। কিন্তু বর্তমানে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে।


কালিকাপুর রাজবাড়ির সঙ্গে আমরা অনেকেই পরিচিত, কিন্তু নামে হয়তো চিনি না। এই বাড়িতে একাধিক ছবির শ্যুটিং হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হল গয়নার বাক্স, গুপ্তধন রহস্য, ইত্যাদি। এমনকি খণ্ডহর ছবি যা মৃণাল সেন পরিচালনা করেছিলেন সেটার শ্যুটিংও হয়েছিল। অভিনয় করেছিলেন নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি।


এই বাড়ির আনাচে কানাচে রয়েছে একাধিক ইতিহাস। স্থানীয় মানুষজন জানেন এই বাড়ির মাহাত্ম্যের কথা। পুজোর কটাদিন গ্রামের সমস্ত মানুষ এই পুজো দেখতে আসেন। এখনও সেখানে গেলেই সাত ভাইয়ের পুজোর গল্প শোনা যায়।

=============================


শান্তিনিকেতন,

সবুজপত্র,

138, দোপাটি,

ঠাকুর দালান,

=====================