Friday, February 2, 2024

116> কাশ্মীর( ভ্রমন আরও লিখতে হবে )

   116> ( ভ্রমন আরও লিখতে হবে )

1)কাশ্মীর, লে, লাদাখ,:::----

2) লাদাখ ও দা হানু উপত্যকা::---

3)


========================

কাশ্মীর, লে, লাদাখ,:::----কাশ্মীর, লে, লাদাখ,:::----

সেদিন আমরা তিনজন তৈরি হচ্ছিলাম লাদাখ যাবার জন্য।

চারজনে একসাথে দশ দিনের ছুটির জন্য এপ্লিকেশন ফর্ম ফিলাপ করছিলাম হঠাৎ পি পি সিং (পৃথি পাল সিং ) এসে হাজির এবং ও জখনি শুনলো যে আমরা লাদাখ যাবার প্লান করছি, তখনই পি পি সিং বললো ওর মামা বাড়ি লাদেখের ---

রাং ডুঙ গ্রামে।

আমরাও বেশ খুশি হলাম যে একজন জানাশুনা বন্ধু পেলাম।

পৃথি পাল সিং একজন রিটায়ার্ড সৈনিক,

ওর নিজের বাড়ি দেরাদুনে।

বতর্মানে বিসিসি এল এর এরিয়া3র আকাশ কিনারী নামক কোলিযারীর হোলপ্যাক অপারেটর।

পিপি সিংও আমাদের সাথে যাবার জন্য রাজি হল।



( লে  লাদাখের জন্য মহা মন্ত্র::---

তা হল রুমালে বেঁধে রাখা কর্পূর। শ্বাস কষ্ট শুরু হলেই একটু শুঁকে নিলেই বেশ স্বস্তি বোধ হচ্ছিল।)


আমরা শিয়ালদা জম্মু তাওয়াই এক্সপ্রেসে

জম্মু তাওয়াই পৌঁছে সেখান থেকে কাশ্মীর পৌঁছলাম।

সেদিন শুক্রুবার , ৮ জুলাই, 1981

আমরা কাশ্মীর পৌছেই এক 

হাউসবোটে উঠলাম। দিনের খাওয়া সেরে বেরিয়ে পড়লাম সিকারায় চড়ে ডাল লেক ঘুরতে। লেকের ধারে যেতেই শিকারা চালকরা এগিয়ে এলো তাদের সাথে দর কষা কোষী করে দুই ঘণ্টার জন্য আমরা 

শিকারায় করে ঘুরে বেড়ালাম।

 যেতে যেতে দেখলাম ডাল লেকের ধারে যেখানে জলের স্তর কম সেখানে আসে পাশের গ্রামের লোকেরা বিভিন্ন ধরণের সবজি চাষ করে।

আবার এই লেকের মধ্যেই রয়েছে ঐতিহ্যবাহী কাশ্মীরি পোশাক ও শালের দোকান। আর একটু এগুতেই পৌঁছে গেলাম নেহরু পার্ক।  ঐ পার্ক ঘোরবার জন্যে সিকারাওলা সময় দিয়েছিল।

দেখলাম অন্যান্য নানান শিকারায়

করে কাশ্মীরি কেশর, ফুলের তোড়া বিক্রি হচ্ছে, এছাড়াও ঐতিহ্যবাহী কাশ্মীরি পোশাক পরে ছবি তোলার হিড়িকও রয়েছে। 

শিকারা ভ্রমণ সেরে গিয়েছিলাম শ্রীনগরের লাল চৌক মার্কেট ঘুরতে। 

সেখান থেকে ফিরে গেলাম হাউসবোটে



০৯/জুলাই::---

পরেরদিন সকাল সকাল গেলাম শ্রীনগর থেকে ৩০কিমি দূরে অবস্হিত গাণ্ডেরবাল জেলার অন্তর্গত মনসাবল লেক ঘুরতে। এই লেককে ভারতের সবচেয়ে গভীরতম হ্রদ বলেও বিবেচনা করা হয়। এখানে এ

মনসাবল লেক ও লেকের সঙ্গেই ঝরখা বাগ ঘুরে দেখতে এন্ট্রি ফি লাগে।


এই মনসাবল থেকে১২ কিলো মিটার দূরে গেলাম ক্ষির ভবানী মন্দিরে। 

এরপর একে একে হজরতবল, পরিমহল,মুঘল গার্ডেন, শালিমার বাগ, চাসমে শাহী দেখে চললাম শঙ্করাচার্জর 

মন্দির দর্শনে। কিছুটা পথ করে করে গিয়ে   প্রায় ২৬০ খানা সিঁড়ি বেয়ে উপরে উঠে পৌঁছে গেলাম শঙ্করাচার্জর মন্দিরে। 


উপরে মন্দিরে পৌঁছে যখন চারপাশের সুন্দর দৃশ্য দেখলাম তখন অতগুলো সিঁড়ি ভাঙার সকল ক্লান্তি আপনিই দূর হয়ে গেল। এই মন্দির থেকে পুরো শ্রীনগর শহর দেখতে পাওয়া যায় যা এক কথায় অপূর্ব। 

(এখানে ফটো তোলা নিষেধ ) অতএব আমার ক্লিক থ্রি ব্যগেই বন্ধ রইলো।

এরপরে নীচে নেমে রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে সোজা চলে গেলাম আমাদের হাউসবোটে।

শ্রীনগরের সমস্ত সাইট সিন আমরা একটা

কার রিজার্ভ করেই  করেছিলাম।

সন্ধ্যায় পৌঁছে গেলাম লাল চৌক।

লাল চৌকের আসে পাশে  বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর সোজা চলে গেলাম মোঘল দরবার। তারপরে এক হোটেলে  কাশ্মীরি বিরিয়ানি খেয়ে ফিরে আসলাম 

হাউসবোটে।


পরের দিন ১০/জুলাই::----

 












=======+++++++++■■■■■■■■■

শ্রীনগর বাস স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করে সোজা চলে গেলাম শ্রীনগর স্টেশনে, এই স্টেশনটি আবার, একদম সেই অমরনাথ যাত্রার পারমিশন অফিসের পাশেই অবস্হিত।


=============================


2) লাদাখ ও দা হানু উপত্যকা::---


লাদাখের লেহ জেলার দা-হানু উপত্যকায়   ব্রোকপা নামক  উপজাতি গনের বাস।অনেকের মতে বিশেষ করে এখানকার এই ব্রোকপা উপজাতি গণ নিজেদের প্রকৃত আর্য বংশোদ্ভুত জনজাতি হিসাবে মনেকরে। বিশেজ্ঞ গণের মতে এই ব্রোকপা উপজাতি শেষ এবং খাঁটি আর্য বংশোদ্ভুত জনজাতি। 

লাদাখ থেকে এই অঞ্চল বেশ কিছুটা নীচুতে অবস্থিত হওয়ার জন্য এখানে শীত অনেকটাই কম। লাদাখের আসেপাশের  সেই তীব্র জমে যাওয়া ঠাণ্ডা নেই এখানে। বলা ভাল এই অঞ্চল চিরবসন্তের। 

তাইতো চিরবসন্তের গ্রাম বললেই চলে।

এ-হেন চিরবসন্তের গ্রামে ওখান কার আদিবাসী সেই ব্রোকপাদের সাথে ওদের গ্রামের মধ্যে দুই- একটি দিন খুব আরামে বিশেষ রোমাঞ্চ কর পরিবেশে  কাটিয়ে আসা যায়। 

অসামান্য সুন্দর হয় এখনকার মানুষেরা।

রূপে গুণে অতুলুনিয় এখানকার মানুষেরা। ওদের ব্যবহার অস্থিতিয়তা ভুলবার নয়।এখানকার প্রকৃতি যেমন সুন্দর মন্মুগ্ধ কর মানুষেরাও ঠিক তেমনি

সুন্দর, সুন্দর ওদের প্রাণখোলা ব্যবহার।

পর্যটক দের ওরা ঈশ্বর রূপে সেবা যত্ন করে। ত্রুটি মুক্ত প্রাণ খোলা আথিতয়তা কোনদিন ভুলবার নয়।

ওদের সাজগোজ ও বেশভূষা খুবই সুন্দর।

পুরুষ ও নারী উভয়েই সাজতে ভালবাসে। মাথায় ফুল এবং ধাতব গয়না দিয়ে ব্রোকপা উপজাতির সাজ জগৎখ্যাত।


দা-হানু উপত্যকার গ্রামে একটু ঘুরলেই চোখে পড়বে আঙুর, আপেল, খুবানি, বার্লি আর আখরোটের বাগান। এই গ্রামে পাওয়া যায় কমলা রঙের এক ধরনের ফুল যা বহু বছর একই রকম থেকে যায়।

এই চিরবসন্তের গ্রামে মনোরম পরিবেশে, নানান ফুল ও ফলের বাগানে দু-দিন কাটালে মন- প্রাণ উভই ঝড়ঝরে তাজা হতে বাধ্য।

আমার মতে প্রকৃতই স্বর্গ বলে যদি কোন স্থান থেকে থাকে পৃথিবীতে তবে সেই জায়গাটি এই লেহ জেলার দা-হানু উপত্যকায়।

 


115> || ডায়মন্ড হারবার থেকে -গঙ্গাসাগর ক্রুজ!

 


 115> || ডায়মন্ড হারবার থেকে -গঙ্গাসাগর ক্রুজ! 

শুক্রু,শনি ও রবি বার চলবে।

বিলাসবহুল ক্রুজে চেপে গঙ্গাসাগরে। 


ডায়মন্ড হারবার থেকে সকাল 9:30 am

 Beck কচু বেরিয়ে থেকে বিকেল 

4:30 pm.

ভাড়া ₹ 390/- থেকে ₹1400/-

ভাড়াটাই গড়বড় লাগছে।


সৌজন্যে এএফপি ও ফেসবুক 

(Osprey Waterways India LLP)


বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল সেই পরিষেবা। ডায়মন্ড হারবার পুরসভা এবং বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে সেই পরিষেবা শুরু করা হয়েছে। ওই বেসরকারি সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রুজ পরিষেবা চালুর ফলে যেমন দ্রুত গঙ্গাসাগরে পৌঁছানো যাবে, তেমনই মনোরম হবে যাত্রা। সম্পূর্ণ শীতাতাপ-নিয়ন্ত্রিত ১৫৬টি আসনের ক্রুজে চেপে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন মানুষ।



ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর-ডায়মন্ড হারবার বিলাসবহুল ক্রুজের সময়

অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের তরফে জানানো হয়েছে, সকাল ৯ টা ৩০ মিনিটে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে সেই বিলাসবহুল ক্রুজ ছাড়বে। রওনা দেবে কচুবেড়িয়ার (গঙ্গাসাগর) উদ্দেশে। সেখানে পৌঁছাবে সকাল ১১ টা ৩০ মিনিটে। আবার ফিরতি পথে কচুবেড়িয়া বিকেল ৪ টে ৩০ মিনিটে রওনা দেবে।ডায়মন্ড হারবারে পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।


তবে গঙ্গাসাগর মেলার চারদিন (আগামী ১৩ জানুয়ারি থেকে আগামী ১৬ জানুয়ারি) বেশি সংখ্যক ক্রুজ চালানো হবে। ওই বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থার তরফে জানানো হয়েছে, উভয় অভিমুখে দিনে মোট ছ'টি ক্রুজ চলবে (তিনটি আপ এবং তিনটি ডাউন)। সেই ক্রুজের সময় দেখে নিন -


১) ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর ক্রুজের সময়: সকাল ৮ টা ৩০ মিনিট (পৌঁছাবে সকাল ১০ টায়), বেলা ১২ টা ৩০ মিনিট (পৌঁছাবে দুপুর ২ টোয়) এবং বিকেল ৫ টা (পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে)।



২) গঙ্গাসাগর-ডায়মন্ড হারবার বিলাসবহুল ক্রুজের সময়: সকাল ১০ টা ৩০ মিনিট (পৌঁছাবে বেলা ১২ টা ৩০ মিনিটে), দুপুর ৩ টে (পৌঁছাবে বিকেল ৪ টে ৩০ মিনিটে) এবং সন্ধ্যা ৭ টা (পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে)।


 বিলাসবহুল ক্রুজে দুটি শ্রেণি আছে - ইকোনমি শ্রেণি এবং প্রিমিয়াম শ্রেণি। কোনও যাত্রী যদি চান, তাহলে শুধুমাত্র ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যাওয়ার বা গঙ্গাসাগর থেকে ডায়মন্ড হারবার আসার টিকিট কাটতে পারেন (ওয়ান ওয়ে টিকিট)। আবার ‘টু'ওয়ে টিকিট’ কেটে ফেলারও সুযোগ পাবেন। তবে গঙ্গাসাগর মেলার সময় (১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি) ভাড়া কিছুটা বাড়বে। প্রতিটি টিকিটের যে ভাড়া আছে, সেটার সঙ্গে জেটি ফি বাবদ ২৯ টাকা যুক্ত হবে।



১) ‘ওয়ান ওয়ে' ইকোনমি শ্রেণির টিকিটের ভাড়া: ভাড়ার তালিকা অনুযায়ী, ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ভাড়া পড়বে ৫৯৮ টাকা। ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৬৯৮ টাকা পড়বে। গঙ্গাসাগর মেলার চারদিন আবার ভাড়া বাবদ ৯৮৯ টাকা দিতে হবে। তবে অনলাইনে টিকিট বুকিংয়ের সময় সেটা ১,৪০০ টাকা দেখাচ্ছে।


২) ‘ওয়ান ওয়ে' প্রিমিয়াম শ্রেণির টিকিটের ভাড়া: ভাড়ার তালিকা অনুযায়ী, ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ‘ওয়ান ওয়ে' প্রিমিয়াম শ্রেণির টিকিটের ভাড়া পড়বে ৭৪৮ টাকা। ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির টিকিট কাটতে ৮৯৮ টাকা খরচ পড়বে। আর গঙ্গাসাগর মেলার চারদিন ‘ওয়ান ওয়ে' প্রিমিয়াম শ্রেণির টিকিটের দাম পড়বে ১,১৯৮ টাকা। অনলাইনে টিকিট বুকিংয়ের সময় সেটা দেখাচ্ছে ১,৫০০ টাকা।


৩) ‘টু'ওয়ে' ইকোনমি শ্রেণির টিকিটের ভাড়া: ভাড়ার তালিকা অনুযায়ী, ৭ জানুয়ারি পর্যন্ত খরচ পড়বে ৯৯৮ টাকা। ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ১,০৫৮ টাকা লাগবে। আর ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত টিকিটের ভাড়া হচ্ছে ১,৮০০ টাকা।


৪) ‘টু'ওয়ে' প্রিমিয়াম শ্রেণির টিকিটের ভাড়া: ভাড়ার তালিকা অনুযায়ী, ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ভাড়া লাগবে ১,১৯৮ টাকা। ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ১,২৫৮ টাকা পড়বে টিকিটের দাম। যা গঙ্গাসাগর মেলার চারদিনে বেড়ে দাঁড়াতে চলেছে ১,৯৯৮ টাকা।


কীভাবে ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর বিলাসবহুল ক্রুজের টিকিট বুকিং করবেন?

অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের তরফে জানানো হয়েছে, অফলাইনের পাশাপাশি অনলাইনেও টিকিট বুকিং করা যাবে। অফলাইনে টিকিট বুকিংয়ের জন্য 9073380163 এবং 82749 29297 নম্বরে ফোন করতে হবে বলে বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে। আর অনলাইনে টিকিট বুকিং করতে অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। কীভাবে অনলাইনে টিকিট বুক করবেন, তা দেখে নিন।

===========================


সাগরের পথে নৌকায় নয়  লঞ্চে 12/01/2924

ডায়মন্ডহারবার থেকে নদী পথে চলেছি সাগরের দিকে।

মনে পড়ে বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের নায়ক নবকুমারের সেই বিখ্যাত উক্তিটি 

"আহা! কি দেখিলাম! জন্মজন্মান্তরেও ভুলিব না৷"-------

"দূরাদয়শ্চক্রনিভস্য তন্বী তমালতালীবনরাজিনীলা।

আভাতি বেলা লবণাম্বুরাশের্দ্ধারানিবদ্ধের কলঙ্করেখা।”

সত্যি সমুদ্র  অনেক দেখেছি কিন্তু এই বঙ্গপসাগরের সৌন্দর্য বর্ণনার অতীত।

তাইতো নিজের ক্ষমতা নেই  এর বর্ননা করা।

সেই কারণেই  সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র

চট্টোপাধ্যায়ের উক্তি টি লিখলাম।

============================

114> || রামমন্দিরের গর্ভ গৃহে প্রাণপ্রতিষ্ঠা::--

 



 114> || রামমন্দিরের গর্ভ গৃহে প্রাণপ্রতিষ্ঠা::--

22 জানুয়ারী2024--সোমবার।


রামলালার মূর্তির বিষয় কিছু তথ্য :--


●1>২২ জানুয়ারী ২০২৪ সোমবার অযোধ্যায় প্রতিষ্ঠিত হলো রাম লালার মূর্তির কালো কষ্টিপাথরে তৈরি এই মূর্তির মধ্যে রামলালার প্রতিকৃতির রয়েছে বিস্ময়কর আকর্ষণ। যেন সত্যিই জীবন্ত ভগবান শ্রী রামের 5 বৎসরের শিশু অবতার। 

বুধবার রাতেই 51"ইঞ্চি=4'ফুট 3"ইঞ্চি= 4.25ফুট।

 লম্বা এবং 3'ফুট চওড়া।

ওজন প্রায় 200 কেজি।

এই মূর্তিটি মন্দিরে আনা হয় । 

বৃহস্পতিবার মন্ত্র উচ্চারণের মধ্যে মন্দিরের গর্ভগৃহে এই প্রতিমা স্থাপন করা হয়। তখন এই প্রতিমার চোখ হলুদ কাপড়ে ঢেকে প্রতিমার গায়ে গোলাপের মালা পরানো হয়। 

প্রতিমাটি পাঁচ বছরের শিশুর কোমলতাকে প্রতিফলিত করে। 

এই শ্যাম শিলার বয়স হাজার বছর, এটি জল প্রতিরোধী শিলা।



●2>রামলালার এই মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ। এটি একটি মাত্র কালো কষ্টিপাথরে তৈরি। অর্থাৎ প্রতিমার পাথরে অন্য কোনও পাথর যোগ করা হয়নি।


●3>রামলালার সুন্দর মূর্তিটির দুই ধরে বিষ্ণুর 10 অবতারের মূর্তি দেখা যায়। 

এই 10 অবতার হলেন – মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি।


●4>মূর্তির চারপাশের ফলকে একপাশে শ্রী হনুমান এবং অন্যপাশে গরুড় রয়েছে।

 

●5>রামলালার এই মূর্তিতে মুকুটের পাশে সূর্যদেব, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা দৃশ্যমান। মূর্তির মুকুটের পিছনে আছেন সূর্য দেবতা যিনি ভগবান রামের পারিবারিক দেবতা।


●6>মূর্তির মধ্যে রামলালার বাম হাতে ধনুক ও তীর ধরার ভঙ্গি দেখানো হয়েছে।

============================

 




 

113>|| কোলকাতার জগন্নাথ মন্দির (খিদিরপুর) |

  113>|| কোলকাতার জগন্নাথ মন্দির (খিদিরপুর) ||

Jagannath temple kolkata::----

( Kidderpore.) এতে যেতে চাই,

তুমি কি পারবে নিয়ে যেতে?

পারলে কবে পারবে একটু জানিও।

তাড়াহুড়োর কোন কারণ নাই,

তোমার জবে সুযোগ সুবিধা হবে।

আমি 03/01/2024 পর্যন্ত থাকবো বাড়িতে । 


Sri Jagannath Seva Samiti

Dock East Boundary Road,

CPT Compound, Kidderpore,

Kolkata - 700023, West Bengal

Phone (Temple Office) : (033)2459 1500, 9748705115



Contact : President : Chandra Shekhar Panigrahi

Vice President Parshuram Bishoyi : 9051733441

General Secretary: Pramod Kumar Jena : 9830110767

Ramakant Mohanty Manager (Public Relations) : 9836247710

Email : jssutkala@gmail.com, jagannathtemplekolkata@gmail.com

==========================

112> || ভ্রমন ক্ষীরাইয়ের ফুলের বাগান::----

  112> || ভ্রমন ক্ষীরাইয়ের ফুলের বাগান::----


26/01/2024 দেখে এলাম ক্ষীরাইয়ের ফুলের বাগান।

Flower Valley of Khirai at Panskura 


Khirai Valley Of Flowers : শীতকালে  ছুটির দিনে  ঘুরে আসলাম ক্ষীরাইয়ের ফুলের বাগান।

রাজ্যের অন্যতম ফুল উৎপাদনের জায়গা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া। এই পাঁশকুড়ার ক্ষীরাইকে অনেকে আবার ফুলের দেশ  বলে। 

তবে তারা তেমন ভুল বলে না

সারাবছর কমবেশি ফুলের চাষ হলেও শীতের সময় রঙবাহারি ফুলের সম্ভার ফুটে উঠেছে। রঙবাহারি ফুল দেখতে  পর্যটকদের ভীড় বেড়েই চলেছে,

কারন ফুল কে না ভালোবাসে। 

তাইতো শীতের সকালে ফুলের সমারোহ মনকে শান্ত করে দেয়।

ফুলের গন্ধে মন প্রাণ ভরে যায়,

তাইতো সকলে ভিড় জমায়।


চোখ যতদূর যায় বিঘার পর বিঘা জমিতে চোখ ধাঁধানো বাহারী ফুলের সমারোহ। চোখ জুড়ানো এক মনোরম পরিবেশ। বাগানের ফুলে ফুলে ডানা মেলছে রঙিন প্রজাপতি। মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। দিগন্ত বিস্তৃত বাগানের চারিদিকে শুধু ফুলের সারি। সত্যিই মন ভালো করার মতো পরিবেশ।

জানতে পারলাম---

"গত কয়েক বছরের মধ্যে ক্ষীরাই তার ফুলের জন্য জনপ্রিয়তা পেয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকেও পর্যটকরা আসছেন ক্ষীরাইয়ের ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে। বাগানের সামনে এসে দাঁড়িয়ে এক পলক দেখে মনে হবে এক চিত্র শিল্পীর আঁকা বিরাট একটা রঙিন ক্যানভাস।"

সত্যি চারিদিকে শুধু ফুল আর ফুল। শীতের সময় তাই মাঠে মাঠে গাঁদা ফুলই বেশি। এছাড়াও রয়েছে অ্যাস্টর, চন্দ্রমল্লিকা, ডালিয়া প্রভৃতি। তবে গোলাপের বাগান খুবই কম,নেই বললেই চলে। দোকানে যে গোলাপ বিক্রি হচ্ছে তা সবটাই পার্শ্ববর্তী পাঁশকুড়া বা কোলাঘাট থেকে আনা হয়। বাগানে রয়েছে সর্ষে, আলু, ফুলকফি, বাঁধাকফি ও শালগমের চাষও। রোজ হাজার হাজার পর্যটক আসছেন। ফুলের বাগান ঘুরে দেখছেন, দেদার ছবি তুলছেন। 

কেউ কেউ আবার ফুল বা ফুলের চারা কিনছেন । সত্যিই কয়েক ঘণ্টা সুন্দর সময় কাটানোর জায়গা এই ক্ষীরাই ফুলের উপত্যকা।


তবে যাতায়াতের পথ ভীষণ ভয়াবহ।

চার চাকার গাড়ি যাবার পথে নাই বললেই চলে। যদিও সকলে ওই ভয়াবহ রাস্তা দিয়েই পৌঁছে যায় ফুলের আকর্ষণে।

সকলেই প্রায় প্রাণ হাতে নিয়ে পৌঁছে যায়।

তবে টোটো বা অটো করে যাওয়াই ভালো। 

সত্যি বিপদ সঙ্কুল পথ।


ট্রেনে করে  ক্ষীরাই স্টেশনে নেমে দু'কিমি হাঁটা পথ। তবে রয়েছে টোটো,অন্যান্য চারচাকার যানবাহন। জন প্রতি কুড়ি টাকা।


পাবেন প্রচুর খাওয়াদাওয়ার দোকান

বাগানের আশেপাশে গড়ে উঠেছে প্রচুর অস্থায়ী দোকানপাট। 

বাগানের পাশেই বয়ে চলেছে কংসাবতী নদী। শীতকালে নদীতে জলও খুব কম। 

তাই এপার ওপর যাবার জন্য স্থানীয় মানুষেরা জলে ইট পেতে অস্থায়ী রাস্তা বানিয়ে দিয়েছে।


ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের ভিড় বেশি থাকে। 

===========================


111>নিমাই তীর্থ গৌড়ীয় মঠ::--শেওরাফুলি.

111>নিমাই তীর্থ গৌড়ীয় মঠ::--শেওরাফুলি.

বদ্যবটি স্টেশন বা শেওরাফুলি স্টেশনের কাছে।


ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় সকাল 9টা পর্যন্ত।

সেই কারনে ফোন করে একদিন আগে ভোগের প্রসাদের জন্য বুক করতে হয়।

Ph No::-- 09432224686

কুপন ₹80/- মাথা পিছু।

বদ্যবটি স্টেশন বা শেওরাফুলি স্টেশনে নেবে রিক্সা বা টোটোকরে যেতে হবে 20টাকা ভাড়া।

খুব সুন্দর মঠ। অনেক কিছু দেখবার আছে।


Station:--Bodyabati or  sheorafuli.

=========================

মহানির্বান মঠ, গরিয়াহাট, বালিগঞ্জ।

কোলকাতা 700029।


Mahanirvan Math .

113,Rash Bihari Ave.

Dover Terrace.Ballygunge.

Gariahat.

Kolkata 700029

Near::--Portis Hospital Kidney Institute.

গড়িয়াহাট, 

প্রসাদের কুপন দেওয়া হয় সকাল 10 টা পর্যন্ত।

কুপনের কোন নির্ধারিত মূল্য নেই যে যা দেবে।

খুব সুন্দর যায়গা।

==================_______


Friday, January 5, 2024

110>বসিরহাট --ধান্যকুড়িয়া::--


110>বসিরহাট --ধান্যকুড়িয়া::--

শিয়ালদা---হাসনাবাদ লোকালে
প্রায় ১ঘন্টা ২০ মিনিট সময় লাগে
কাঁকড়া মির্জানগর স্টেশন।
স্টেশনে নেমে অটো তে 20 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে পৌঁছে যাওয়া যায় এই জমিদার বাড়ি।
একমাত্র দুর্গা পূজার সময় প্রাসাদ গুলি খোলা থাকে সকলের জন্য।
অন্য সময় প্রবেশ নিষেধ।

বাংলার বুকে একটুকরো বিলেত, হেরিটেজ তকমা পেতে চলেছে ধান্যকুড়িয়া

ধান্যকুড়িয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার অধীনস্থ একটি  টাউন।
স্থানাঙ্ক: ২২.৬৭৫০৮৫০° উত্তর ৮৮.৮৪৬০০৬০° পূর্ব

আজ থেকে প্রায় দুশো তিরিশ বছর আগের কথা। সুবিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সেসময় ফুলেফেঁপে উঠেছিল তাঁর পাটের ব্যবসা। মূলত ইংরেজদের সঙ্গেই চলত তাঁর লেনদেন। আর সেই সুবাদেই উত্তর ২৪ পরগণার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা। তাঁদের বিলিতি সংস্কৃতি, ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ।

৩০ একর জায়গায় জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে আস্ত এক পুষ্করিণী, যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগানও। দুর্গের ভেতরে ঢুকলেও রীতিমতো চমকে যেতে হবে। নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকাজ থেকে শুরু করে রয়েছে ইতালিয় কাচের তৈরি আসবাব। যা এক কথায় মন্ত্রমুগ্ধকর। গ্রীষ্মকালে এই রাজবাড়িতে এসে অনেক সময়ই ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবরা। তাঁদের জন্য ছিল পৃথক নহবতখানা, অতিথিশালা। এমনকি সেসময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি করেছিল মার্টিন কোম্পানি। গায়েন গার্ডেন নামের সেই স্টেশনে এসে থামত ন্যারো গেজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন। বর্তমানে অবশ্য সেই স্টেশনের অস্তিত্ব নেই আর। ২০০৮ সালে তা অধিগ্রহণ করে সরকার। গড়ে ওঠে অনাথ মেয়েদের সরকারি হোম। তবে মূল বাড়িটির কিছু অংশের পুনর্নির্মাণ হলেও, সামগ্রিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে এই ঐতিহাসিক স্থাপত্যটি। বাড়ির সামনে অবস্থিত শ্বেত পাথরের দুটি সিংহ মূর্তির একটি চুরি গিয়েছিল বহু আগেই। কয়েক বছর আগে আরেকটি সিংহও চড়া দামে বিক্রি করে দেন মহেন্দ্রনাথের উত্তরসূরিরা। তবে শুধু ঔপনিবেশিক ইতিহাসই নয়, এই বাড়িতে শুটিং হয়েছে ‘সত্যান্বেষী’, ‘সাহেব-বিবি-গোলাম’, ‘সূর্যতপা’-সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেরও। অভিনয় করে গেছেন স্বয়ং উত্তমকুমার। এমনকি বিদেশি বিভিন্ন চলচ্চিত্রেরও শুট হয়েছে এই দুর্গেই।

রাস্তাজুড়ে দাঁড়িয়ে রয়েছে সুবিশাল ফটক। তার দু’দিকে উঠে গেছে বৃত্তাকার দুটি স্তম্ভ। তার মাঝে ধনুকাকৃতি ঝুলন্ত ছাদ। মাথায় পাথরে খোদাই করা একটি মূর্তি। ছোরা দিয়ে সিংহ বধ করছেন এক সাহেব। একেবারে সনাতনী ভিক্টোরিয়ান গঠন যাকে বলে। আর এই ফটক দিয়ে প্রবেশ করলেই প্রকাণ্ড এক রাজবাড়ি। রাজবাড়ির থেকে তাকে দুর্গ বলাই শ্রেয়। হঠাৎ করে এমন জায়গায় এসে হাজির হলে মনে হবে যেন স্বপ্নরাজ্যে।



৩০ একর জায়গায় জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে আস্ত এক পুষ্করিণী, যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগানও। দুর্গের ভেতরে ঢুকলেও রীতিমতো চমকে যেতে হবে। নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকাজ থেকে শুরু করে রয়েছে ইতালিয় কাচের তৈরি আসবাব। যা এক কথায় মন্ত্রমুগ্ধকর। গ্রীষ্মকালে এই রাজবাড়িতে এসে অনেক সময়ই ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবরা। তাঁদের জন্য ছিল পৃথক নহবতখানা, অতিথিশালা। এমনকি সেসময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি করেছিল মার্টিন কোম্পানি। গায়েন গার্ডেন নামের সেই স্টেশনে এসে থামত ন্যারো গেজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন।
ও
বর্তমানে অবশ্য সেই স্টেশনের অস্তিত্ব নেই আর। ২০০৮ সালে তা অধিগ্রহণ করে সরকার। গড়ে ওঠে অনাথ মেয়েদের সরকারি হোম।

তবে মূল বাড়িটির কিছু অংশের পুনর্নির্মাণ হলেও, সামগ্রিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে এই ঐতিহাসিক স্থাপত্যটি। বাড়ির সামনে অবস্থিত শ্বেত পাথরের দুটি সিংহ মূর্তির একটি চুরি গিয়েছিল বহু আগেই। কয়েক বছর আগে আরেকটি সিংহও চড়া দামে বিক্রি করে দেন মহেন্দ্রনাথের উত্তরসূরিরা।

তবে শুধু ঔপনিবেশিক ইতিহাসই নয়, এই বাড়িতে শুটিং হয়েছে ‘সত্যান্বেষী’, ‘সাহেব-বিবি-গোলাম’, ‘সূর্যতপা’-সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেরও। অভিনয় করে গেছেন স্বয়ং উত্তমকুমার। এমনকি বিদেশি বিভিন্ন চলচ্চিত্রেরও শুট হয়েছে এই দুর্গেই।

আশ্চর্যের বিষয়, সব কিছুর ব্যাপারে অবগত হয়েও সংরক্ষণে উৎসাহ দেখায়নি স্থানীয় প্রশাসন। সম্প্রতি, ঐতিহাসিক এই রাজবাড়ির সংরক্ষণে উদ্যোগী হয় রাজ্য হেরিটেজ কমিশন। বাড়ির উত্তরসূরিদের সঙ্গে কথা বলেই, স্বাক্ষরিত হয় চুক্তি। শুরু হয়ে গেছে সেই আইনি প্রক্রিয়াও। হেরিটেজ তকমা পাওয়ার পর যে অবহেলা থেকে মুক্ত হবে এমন একটি স্থাপত্য, সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী হেরিটেজ কমিশন।

তবে শুধু গায়েনবাড়ি নয়। ধান্যকুড়িয়ায় গায়েন বাড়ির এক কিলোমিটারের মধ্যেই রয়েছে আরও দুটি এই একই ধাঁচের দুর্গ— সাউবাড়ি আর বল্লভবাড়ি। সেগুলিও তৈরি পুরোপুরি ইউরোপিয় আদলে। এই বাড়িগুলিকেও দ্রুত ঐতিহ্যবাহী নির্মাণের আওতায় আনা হবে বলেই জানাচ্ছেন হেরিটেজ কমিশনের আধিকারিকরা। পাশাপাশি গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা স্কুল, মন্দির ও অন্যান্য নির্মাণগুলিকেও ধীরে ধীরে হেরিটেজ তকমা দেওয়া হবে। শুরু হবে সংস্করণ প্রক্রিয়া। ছোট্ট জনবসতিতে অজস্র ঐতিহাসিক নির্মাণের জন্য ‘প্রাসাদঘেরা গ্রাম’ নামেই পরিচিত ধান্যকুড়িয়া। তবে সংস্কার এবং প্রচার অভাবে, আজ প্রায় তা বিস্মৃতপ্রায়। হেরিটেজ কমিশনের এই উদ্যোগ সেই ইতিহাসকেই আবার পুনরুজ্জীবিত করে তুলবে, তাতে সন্দেহ নেই কোনো…
=======================