Friday, February 2, 2024

114> || রামমন্দিরের গর্ভ গৃহে প্রাণপ্রতিষ্ঠা::--

 



 114> || রামমন্দিরের গর্ভ গৃহে প্রাণপ্রতিষ্ঠা::--

22 জানুয়ারী2024--সোমবার।


রামলালার মূর্তির বিষয় কিছু তথ্য :--


●1>২২ জানুয়ারী ২০২৪ সোমবার অযোধ্যায় প্রতিষ্ঠিত হলো রাম লালার মূর্তির কালো কষ্টিপাথরে তৈরি এই মূর্তির মধ্যে রামলালার প্রতিকৃতির রয়েছে বিস্ময়কর আকর্ষণ। যেন সত্যিই জীবন্ত ভগবান শ্রী রামের 5 বৎসরের শিশু অবতার। 

বুধবার রাতেই 51"ইঞ্চি=4'ফুট 3"ইঞ্চি= 4.25ফুট।

 লম্বা এবং 3'ফুট চওড়া।

ওজন প্রায় 200 কেজি।

এই মূর্তিটি মন্দিরে আনা হয় । 

বৃহস্পতিবার মন্ত্র উচ্চারণের মধ্যে মন্দিরের গর্ভগৃহে এই প্রতিমা স্থাপন করা হয়। তখন এই প্রতিমার চোখ হলুদ কাপড়ে ঢেকে প্রতিমার গায়ে গোলাপের মালা পরানো হয়। 

প্রতিমাটি পাঁচ বছরের শিশুর কোমলতাকে প্রতিফলিত করে। 

এই শ্যাম শিলার বয়স হাজার বছর, এটি জল প্রতিরোধী শিলা।



●2>রামলালার এই মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ। এটি একটি মাত্র কালো কষ্টিপাথরে তৈরি। অর্থাৎ প্রতিমার পাথরে অন্য কোনও পাথর যোগ করা হয়নি।


●3>রামলালার সুন্দর মূর্তিটির দুই ধরে বিষ্ণুর 10 অবতারের মূর্তি দেখা যায়। 

এই 10 অবতার হলেন – মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি।


●4>মূর্তির চারপাশের ফলকে একপাশে শ্রী হনুমান এবং অন্যপাশে গরুড় রয়েছে।

 

●5>রামলালার এই মূর্তিতে মুকুটের পাশে সূর্যদেব, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা দৃশ্যমান। মূর্তির মুকুটের পিছনে আছেন সূর্য দেবতা যিনি ভগবান রামের পারিবারিক দেবতা।


●6>মূর্তির মধ্যে রামলালার বাম হাতে ধনুক ও তীর ধরার ভঙ্গি দেখানো হয়েছে।

============================

 




 

No comments:

Post a Comment